Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

ইঁদুরের ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ, ডুয়ার্সের বাগানে হইহই কাণ্ড!

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সচেতনতা প্রচারেও মিলছে না সুফল। লুকিয়ে চুরিয়ে বন্যপ্রাণী শিকার চলছেই। আর এবার চোরাশিকারীদের ফাঁদে (trap) পড়ল আস্ত এক চিতাবাঘ (leopard)। বিপদে পড়ে যন্ত্রনায় ছটফট করতে শুরু করে সে। পরে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুড়

ইঁদুরের ফাঁদে ধরা পড়ল চিতাবাঘ, ডুয়ার্সের বাগানে হইহই কাণ্ড!

শেষ আপডেট: 26 February 2023 05:32

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সচেতনতা প্রচারেও মিলছে না সুফল। লুকিয়ে চুরিয়ে বন্যপ্রাণী শিকার চলছেই। আর এবার চোরাশিকারীদের ফাঁদে (trap) পড়ল আস্ত এক চিতাবাঘ (leopard)। বিপদে পড়ে যন্ত্রনায় ছটফট করতে শুরু করে সে। পরে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে কাবু করে। শনিবার এমনই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল ডুয়ার্সের (Dooars) জঙ্গল।

জানা গেছে, শনিবার সকালে ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানে কাজ করতে যাচ্ছিলেন শ্রমিকেরা। মরাঘাট রেঞ্জের অন্তর্গত সাউথ-মরাঘাট ১২ নম্বর কম্পার্টমেন্ট সংলগ্ন এলাকা পার হওয়ার সময় দূর থেকে গোঙানির আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। এরপর কাছাকাছি যেতেই তাঁরা দেখেন, একটি চিতাবাঘ ফাঁদে আটকে পড়ে রয়েছে। প্রবল গর্জনে তখন সেখানে কান পাতা দায়! এই খবর চাউর হতেই হইচই শুরু হয়ে যায় এলাকায়।

সঙ্গে সঙ্গে খবর যায় মরাঘাট রেঞ্জ এবং বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে। এরপর বনকর্মীরা তড়িঘড়ি অকুস্থলে পৌঁছন। তাঁরা দেখতে পান, জঙ্গলে ঝরা পাতার আড়ালে ছোট্ট একটি ফাঁদ পেতে রাখা। মরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার রাজকুমার পাল জানান, "এই ধরনের ফাঁদ সাধারণত বনবস্তি এবং চা বাগান এলাকার কিছু মানুষ বেআইনি ভাবে জংলি ইঁদুর এবং খরগোশ ধরার জন্য ব্যবহার করে থাকেন। কিন্তু সেই ফাঁদেই পা দিয়ে ফেলে চিতাবাঘটি।"

জানা গেছে, চিতাবাঘটির একটি পায়ের নখ জড়িয়ে গিয়েছিল সেই ফাঁদে। এমনভাবেই তা জড়িয়ে যায় যে, টানাটানি করে খুলতে পারেনি সে। বরং আরও পেঁচিয়ে একেবারে বিচ্ছিরি অবস্থা হয়। যন্ত্রনায় ছটফট করতে থাকে চিতাবাঘটি। শেষে চিতাবাঘটিকে ফাঁদমুক্ত করতে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। পরে ফাঁদমুক্ত করে চিতাবাঘটিকে জলদা পাড়ার খয়েরবাড়ি রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে চিতাবাঘটির।

অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন রাজেশ লাকড়া বলেন, "বারবার সচেতনতা প্রচার করার পরেও কিছু মানুষের হুঁশ ফিরছে না। এরা জঙ্গলে গিয়ে চোরা শিকার করে। আসলে বনকর্মীরা নজরদারি চালায়। কিন্তু হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুর পর আমাদের কর্মীরা হাতির ডিউটি বেশি করছে। সেই সুযোগে এই কাজ করেছে কিছু অসাধু চক্র।" ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে পড়েছে বন দফতর।

সোশ্যাল মিডিয়াজুড়ে বিপদের হাতছানি, ফাঁদে পড়ছে কমবয়সিরা, স্কুলে তালিম দেওয়ার পরামর্শ লীনার


```