Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলপাইগুড়িতে কন্টেনার সমেত বাজেয়াপ্ত আড়াই কুইন্টাল মণিপুরী গাঁজা! গ্রেফতার ৩ পাচারকারী

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের উপর একটি কন্টেনার আটক করতেই তার ভিতর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মনিপুরী গাঁ

জলপাইগুড়িতে কন্টেনার সমেত বাজেয়াপ্ত আড়াই কুইন্টাল মণিপুরী গাঁজা! গ্রেফতার ৩ পাচারকারী

শেষ আপডেট: 6 November 2022 02:44

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ির (Jalpaiguri) রাজগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের উপর একটি কন্টেনার আটক করতেই তার ভিতর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মনিপুরী গাঁজা (Manipuri ganja)। ঘটনায় গ্রেফতার তিন পাচারকারী (smugglers)।

শনিবার সকালে রাজগঞ্জ থানার পুলিশ অফিসারদের কাছে খবর আসে যে গুয়াহাটি থেকে একটি কন্টেনার করে গাঁজা পাচার করা হচ্ছে এই রাজ্যে। কন্টেনারটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে রাজগঞ্জের উপর দিয়ে শিলিগুড়ির দিকে যাবে। এই খবর পেয়েই ফাঁদ পাতে পুলিশ। এরপর নির্দিষ্ট নম্বরের কন্টেনারটি আসতে দেখে সঙ্গে সঙ্গে সেটি দাঁড় করানো হয়।

প্রথমে কন্টেনারটি খুলতেই দেখা যায়, ভিতরে একদম ফাঁকা। এটা দেখেই সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশ আধিকারিকরা গাড়িতে উঠে ভাল করে তল্লাশি চালাতেই দেখেন যে, গাড়ির মধ্যে একটি চোরা কুঠুরি রয়েছে। সেই চোরা কুঠুরির দরজা খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজিয়ে রাখা মনিপুরী গাঁজার ২৪টি প্যাকেট। সঙ্গে সঙ্গে ওই গাড়ি ও গাঁজা ভর্তি প্যাকেটগুলি বাজেয়াপ্ত করা হয়।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন বলেন, 'আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ ও রাজগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে প্রায় আড়াই কুইন্টাল গাঁজা উদ্ধার হয়েছে। জসবিন্দর সিং, বাবু সিং ও জিতেন্দ্র সিং নামে তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এরা সকলেই পাঞ্জাবের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে মাদক সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের আদালতে তুলে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।'

৭ প্রতিবেশীকে কোপাল স্থানীয় দোকানদার! বেহালার সরশুনায় হাড় হিম কাণ্ড


```