Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পদ্মায় প্রতিমার কাঠামো তুলতে নেমে তলিয়ে গেলেন! অথৈ জলে পড়ল দিনমজুরের পরিবার

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পদ্মায় প্রতিমার কাঠামো তুলতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি (Padma River Drown)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম বামনাবাদে। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদ

পদ্মায় প্রতিমার কাঠামো তুলতে নেমে তলিয়ে গেলেন! অথৈ জলে পড়ল দিনমজুরের পরিবার

শেষ আপডেট: 5 May 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: পদ্মায় প্রতিমার কাঠামো তুলতে নেমে তলিয়ে গেলেন এক ব্যক্তি (Padma River Drown)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) রানিনগর থানা এলাকার সীমান্তবর্তী গ্রাম বামনাবাদে। এই গ্রামের পাশ দিয়েই বয়ে গেছে পদ্মা নদী।

কাঠামো তোলার কাজ করতেন কিসু সেখ। শুক্রবার দুপুরে কাঠামো তুলতেই নদীতে নেমেছিলেন ৭২ বছরের কিসু। একজন নদীর পারে দাঁড়িয়ে তাঁকে কাঠামো তুলতে সাহায্য করছিলেন। কিন্তু কাঠামো নদীগর্ভে থাকা পলিতে আটকে থাকায় জলে ডুব দিয়ে সেটিকে বার করতে যান কিসু। বেশ কিছুক্ষণ তিনি উঠে না আসায় সহকারি ওই ব্যক্তির সন্দেহ হয়। তিনি চিৎকার করে লোকজন ডাকেন। গ্রামে সকলেই সেখানে ছুটে যান। তারপর নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন তাঁরা। বেশ কিছুক্ষণ পর উদ্ধার হয় কিসুর নিথর দেহ।

মৃতের বাড়ি সাগরপাড়া থানার নবীনগ্রাম এলাকায়। মৃত্যুর খবর পেয়ে শোকগ্রস্ত হয়ে পড়েছে তাঁর পরিবার। ঘটনাস্থলে যায় রানিনগর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আগে ইট ভাটায় কাজ করতেন কিসু সেখ। তারপর সেখানে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কাঠামো তোলার কাজ করছিলেন। বাড়িতে স্ত্রী, নাবালক ছেলে-মেয়ে রয়েছে। এখন কীভাবে তাঁদের সংসার চলবে, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। দুঃস্থ পরিবারের জন্য সরকারি সাহায্যের দাবি তুলেছেন গ্রামের মানুষ।

বুদ্ধ পূর্ণিমায় ধর্মরাজের আরাধনা সুন্দরবনের চড়াবিদ্যায়, উপচে পড়ল ভক্তদের ভিড়


```