
শেষ আপডেট: 8 August 2023 18:45
দ্য ওয়াল ব্যুরো, হুগলি: নির্মীয়মাণ লিফট (Chandannagar lift accident) থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের (labour)। ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগরে। জানা গিয়েছে, ওই লিফটে কাজ করার সময়েই এই ঘটনাটি ঘটেছে। মৃতের কোমরে সেফটি বেল্টও বাঁধা ছিল না বলে জানা গিয়েছে।
নিত্যনতুন সমস্ত সুজগ-সুবিধা মিলবে সেখানে। তাই ভিতরে বসছে লিফটও। জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর থেকে বেশ কয়েকজন শ্রমিক এসে এই লিফট বসানোর কাজ করছেন। এদিকে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। ফলে যেখানে মাল্টিপ্লেক্স তৈরি হচ্ছে, সেই জায়গাটা রীতিমতো পিছল হয়ে গিয়েছিল।
মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ লিফটে কাজের সময়ে তিনতলা থেকে একেবারে নীচে পড়ে যান এক শ্রমিক! তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় চন্দননগর হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। ডাক্তাররা দেখামাত্রই তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে দুর্ঘটনা? সেখানে কাজ করতে আসা অন্যান্য শ্রমিকদের দাবি, লিফটের কাজের সময় নিরাপত্তার জন্য সেফটি বেল্ট দেওয়া হয়। কিন্তু এখানে তাঁদের সেসব কিছুই দেওয়া হয়নি। জীবনের ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। মঙ্গলবার সেই কাজ করতে গিয়েই দুর্ঘটনা ঘটে গিয়েছে। এদিকে খবর পাঠানো হয়েছে মৃতের বাড়িতে। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশও।
রামপুরহাটে ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ল ট্রেন! মদ্যপ অবস্থায় আটক ২ রেল চালক