Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

দুর্গাপুরে গুরুতর জখম রোগীর চিকিৎসা হল না স্বাস্থ্যসাথী কার্ডে, ধুঁকতে ধুঁকতে মৃত্যু

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi card)! অভিযোগ, পরিষেবা না পাওয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। প্রায় ১৪ ঘন্টা টানাপোড়েন। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে লাভ হয়নি। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের (Durgapur) জব

দুর্গাপুরে গুরুতর জখম রোগীর চিকিৎসা হল না স্বাস্থ্যসাথী কার্ডে, ধুঁকতে ধুঁকতে মৃত্যু

শেষ আপডেট: 3 April 2022 04:29

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কে স্বাস্থ্যসাথী কার্ড (Swasthasathi card)! অভিযোগ, পরিষেবা না পাওয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। প্রায় ১৪ ঘন্টা টানাপোড়েন। এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে লাভ হয়নি। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে দুর্গাপুরের (Durgapur) জব্বরপল্লি।

স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুর নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন বছর ৬২-র নির্মল মণ্ডল। শনিবার দুপুরে নিজের ঘড়ির দোকান বন্ধ করে যখন জব্বরপল্লিতে বাড়ি ফিরছিলেন নির্মলবাবু। ঠিক তখন একটি মোটর বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে সাইকেল আরোহী নির্মল মণ্ডলকে।

এরপর থেকে শুরু হয় নাটক, প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত নির্মল মণ্ডলকে, সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয়, সেখান থেকে পাঠানো হয় অনাময় সরকারি সুপারস্পেসিলাটি হাসপাতালে, সেখান থেকে গুরুতর জখম অবস্থায় ফের তাকে দুর্গাপুরে ফেরত পাঠানো হয়। একের পর এক বেসরকারি হাসপাতালে ভর্তি করতে গেলেও মেলে শুধু প্রত্যাখ্যান।

অভিযোগ, স্বাস্থ্য সাথীর কথা শুনে কোন হাসপাতাল নির্মল মণ্ডলকে ভর্তি নিতে চায়নি। শেষে রবিবার ভোর তিনটে নাগাদ মারা যান তিনি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা। জব্বরপল্লি রোড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন উত্তেজিত জনতা।

মৃতদেহ রাস্তায় ফেলে রেখে বিক্ষোভে সামিল হয় তাঁরা। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আসতেও দেরি হয়। কারণ দুর্ঘটনাস্থল কোন থানা এলাকায় পড়ে এই নিয়ে শুরু হয় দুর্গাপুর থানা ও লাউদোহা থানার দড়ি টানাটানি! আর এর জেরে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।

দুর্ঘটনায় আহত বলি তারকা! কেমন আছেন মালাইকা? জানালেন অভিনেত্রীর বোন


```