Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রৌঢ়র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মহম্মদবাজারে, পরিবারের দাবি খুন করা হয়েছে তাঁকে

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ বাজার থানার জাতীয় সড়কের পাশে থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ জাতীয় সড়ক থেকে বেলগড়িয়া গ্রামের যাওয়ার রাস্তার মুখে ওই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবার সূ

প্রৌঢ়র ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মহম্মদবাজারে, পরিবারের দাবি খুন করা হয়েছে তাঁকে

শেষ আপডেট: 17 July 2020 03:23

দ্য ওয়াল ব্যুরো: মহম্মদ বাজার থানার জাতীয় সড়কের পাশে থেকে উদ্ধার হল এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ জাতীয় সড়ক থেকে বেলগড়িয়া গ্রামের যাওয়ার রাস্তার মুখে ওই দেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বলরাম ঘোষ ওরফে ভবানী ঘোষ। ৫৭ বছরের প্রৌঢ়র বাড়ি মহম্মদ বাজার থানার খয়রাকুড়ি গ্রামে। তিনি আগে সিপিএম দলের সমর্থক ছিলেন বলে জানা গেছে।পরে তৃণমূলে যোগ দেন। আরও পরে বিজেপিতে। জানা গেছে, দুর্নীতির অভিযোগে ভবানী ঘোষকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল। তবে তার পরে আবার তৃণমূলে ফিরেও এসেছিলেন তিনি। এর পরে, বছর তিনেক আগে বিজেপি নেতা ফণীরঞ্জন রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন। তবে ইদানীং বিজেপিতে থাকলেও সক্রিয় ছিলেন না। পাশাপাশি জমির দালালি ও বালিঘাটের সঙ্গে যুক্ত ছিলেন ভবানী ঘোষ। গতকাল রাতেই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভবানী ঘোষের। কিন্তু তাঁর পরিবার তা মানতে রাজি নয়। তাঁদের দাবি, খুন হয়েছেন ভবানী। স্থানীয় বিজেপি নেতা তারাপদ দাস বলেন, মৃতের দেহে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ক্ষত ছিল এবং গলাতেও গভীর ক্ষত ছিল। ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে দাবি তাঁরও।

```