Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একুশের ভিড় উপচে পড়ল শক্তিগড়ে, ল্যাংচার দোকানে বাইরে লম্বা লাইন

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: গত দু'দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরমুখী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে বেড়েছে সেই ভিড়। সবার গন্তব্যই ধর্মতলা। একুশের সমাবেশে (21 July) যোগ দিতে দলে দলে মানুষ এসেছেন। কেউ কেউ ট্রেন পথে, কেউবা আবার সড়ক

একুশের ভিড় উপচে পড়ল শক্তিগড়ে, ল্যাংচার দোকানে বাইরে লম্বা লাইন

শেষ আপডেট: 21 July 2022 09:09

দ্য ওয়াল ব্যুরো, বর্ধমান: গত দু'দিন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শহরমুখী মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে বেড়েছে সেই ভিড়। সবার গন্তব্যই ধর্মতলা। একুশের সমাবেশে (21 July) যোগ দিতে দলে দলে মানুষ এসেছেন। কেউ কেউ ট্রেন পথে, কেউবা আবার সড়ক পথে। ট্রেন ছাড়া যাঁরাই সড়কপথে একুশের সমাবেশে এসেছেন তাঁরাই খানিকক্ষণের জন্য হলেও দাঁড়িয়েছেন শক্তিগড়ে (Shaktigarh)। সেখানেই সেরেছেন প্রাতঃরাশ। আর শক্তিগড় মানেই ল্যাংচা, সঙ্গে পেট ভরে খাবার। সেই খেয়েই আবার ধর্মতলামুখী হয়েছেন তাঁরা।

চেনা ছবি কতটা বদলালো এবার? এবারের ভিড় দেখে খুশি ব্যবসায়ীরা। তাঁদের কথায়, প্রতিবছরই এই সময়টার দিকে তাকিয়ে থাকেন ব্যবসায়ীরা। এবারও তার অন্যথা হয়নি। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ভিড়টা আলাদা। ব্যবসায়ীরা জানাচ্ছেন, এ বছর ভিড়টা অনেক বেশি। বিক্রিবাট্টাও জমে উঠেছে।

জাতীয় সড়ক এন এইচ দুইয়ের দু'দিকে সারি সারি দোকান। রঙবেরঙের সাইনবোর্ডে লেখা দোকানের নাম। সেই দোকানগুলিতেই ঢুঁ মেরেছেন কলকাতাগামী মানুষেরা। জমিয়ে প্রাতঃরাশ সেরে আবার গাড়িতে উঠে চলে এসেছেন ধর্মতলা।

আর তাতেই এদিন সকাল থেকে তরতর করে বেড়েছে দোকান মালিকদের ব্যবসা। এক ব্যবসায়ীর কথায়, "দু'বছর করোনার জন্য একুশের জুলাইয়ের সমাবেশ হয়নি। এবার সেটা হচ্ছে। মানুষ দলে দলে যাচ্ছেন। আমাদের দোকানে দাঁড়িয়ে খাচ্ছেন। এবার মানুষের মধ্যে উন্মাদনা বেশি। আমাদের ব্যবসাও বেড়েছে।"

আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও: মমতা


```