Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিংয়ে সরকারি হাসপাতালে এলোপাথাড়ি মার নার্সকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী

দ্য ওয়াল ব্যুরো: খোদ সরকারি আবাসনের মধ্যেই আক্রান্ত হলেন এক নার্স। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। আক্রান্ত নার্সের নাম রেজিনা খাতুন। তাঁর অভিযোগ, বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী কান

ক্যানিংয়ে সরকারি হাসপাতালে এলোপাথাড়ি মার নার্সকে, অভিযুক্ত স্বাস্থ্যকর্মী

শেষ আপডেট: 22 August 2021 12:38

দ্য ওয়াল ব্যুরো: খোদ সরকারি আবাসনের মধ্যেই আক্রান্ত হলেন এক নার্স। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতালের স্টাফ কোয়ার্টারে। আক্রান্ত নার্সের নাম রেজিনা খাতুন। তাঁর অভিযোগ, বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী কানাই লাল হেলা নিজের স্ত্রীকে নিয়ে তাঁর উপর হামলা চালিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন রেজিনা। পাশাপাশি মৌখিক ভাবে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও নালিশ জানিয়েছেন তিনি। সূত্রের খবর, রেজিনা খাতুনের অভিযোগ মিলতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। জখম ওই নার্স বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ক্যানিং মহকুমা হাসপাতালের আবাসনের নিচে ৩৩ বি কোয়ার্টারে থাকেন ওই স্টাফ নার্স। এর উপর তলায় ৩৩ ডি কোয়ার্টারে থাকেন কানাইলাল হেলা। অভিযোগ, প্রায় প্রতিনিয়ত ওই নার্সের ঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতেন কানাই ও তাঁর পরিবারের লোকজন। কানাইলাল হেলা দীর্ঘ তিন বছর যাবৎ স্থানান্তরিত হয়ে বাসন্তী ব্লক হাসপাতালে কাজ করছেন। অথচ ক্যানিং মহকুমা হাসপাতালের সরকারি আবাসন দখল করে রয়েছেন। এছাড়াও যখন তখন মদ্যপ অবস্থায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ উঠেছে। জানা গিয়েছে,শুক্রবার রাতে হাসপাতালের কাজে যোগ দেওয়ার জন্য কোয়ার্টার থেকে বেরিয়েছিলেন ওই নার্স। সেই সময় আচমকা তাঁকে পিছন থেকে টেনে ধরে গাছের ডাল দিয়ে মাথায় ও পিঠে এলোপাথাড়ি ভাবে মারধর করতে থাকে কানাই ও তাঁর স্ত্রী। সেখান থেকে কোনওক্রমে নিজেকে বাঁচিয়ে নিয়ে হাসপাতালে চলে আসেন ওই নার্স। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ওই নার্স। হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি গোটা বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছেন। তাঁর অভিযোগ পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও ক্যানিং থানার পুলিশ ঘটনা সম্পর্কে তদন্তও শুরু করেছে।

```