Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কী সাহস! হনুমান খুলে নিয়ে গেল চিতা ধরার ট্র্যাপ ক্যামেরা, বান্দোয়ানে হইহই

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দিন কয়েক ধরেই পুরুলিয়ার (Purulia Forest) বান্দোয়ান জঙ্গল সংলগ্ন এলাকায় বাড়ছিল অজানা জন্তুর উৎপাত। কয়েকটি গ্রামে মিলেছিল অজানার জন্তুর পায়ের ছাপ। রাতের অন্ধকারে এসে কখনও ছাগল, কখনও অন্যান্য গবাদি পশু নিয়ে

কী সাহস! হনুমান খুলে নিয়ে গেল চিতা ধরার ট্র্যাপ ক্যামেরা, বান্দোয়ানে হইহই

শেষ আপডেট: 12 September 2022 14:17

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: দিন কয়েক ধরেই পুরুলিয়ার (Purulia Forest) বান্দোয়ান জঙ্গল সংলগ্ন এলাকায় বাড়ছিল অজানা জন্তুর উৎপাত। কয়েকটি গ্রামে মিলেছিল অজানার জন্তুর পায়ের ছাপ। রাতের অন্ধকারে এসে কখনও ছাগল, কখনও অন্যান্য গবাদি পশু নিয়ে চম্পট দিচ্ছিল সে। কিংবা জখম করে পালাচ্ছিল। চিতাবাঘ না অন্য কোনও প্রাণী? সন্ধান পেতে বান্দোয়ান জঙ্গলে বসানো হয়েছিল ট্র্যাপ ক্যামেরা। কিন্তু সেই ট্র্যাপ ক্যামেরা (Trap Camera) খুলে নিয়েই দৌড় করল এক হনুমান (Hanuman)!

বন কর্মীদের চোখের সামনেই এমন কাণ্ড ঘটাল সে। ট্র্যাপ ক্যামেরা উদ্ধার করতে হনুমানকে ধাওয়া করেও লাভ হয়নি। ক্যামেরা সমেত সটান গাছের মগডালে চড়ে বসে হনুমানটি। হনুমানের কীর্তিতে তাজ্জব বনে যান বন কর্মীরা।

জানা গেছে, দিন কয়েক ধরেই বান্দোয়ানের রাহামদা, কেন্দডুংরি, উদলবনি এলাকায় বেড়েছিল অজানা জন্তুর উৎপাত। এমনকি জন্তুর সাত সেন্টিমিটার পায়ের ছাপও মেলে। কী সেই বন্যপ্রাণী? তারই নাগাল পেতে জঙ্গলের মধ্যে বিভিন্ন জায়গাতে চারটি ট্রাপ ক্যামেরা বসিয়েছিল বনদফতর। সেই ক্যামেরার মধ্যে দিয়েই নজরদারি চালাতেন বনকর্মীরা।

কিন্তু শনিবার বিকেলে জঙ্গলের মধ্যে নজরদারি করতে গিয়ে হতবাক হয়ে যান বনকর্মীরা। বন দফতর সূত্রে খবর, সেই সময়ই একটি হনুমান একটি ট্র্যাপ ক্যামেরা খুলে নিয়ে দৌড় দেয়। পিছু ধাওয়া করেন কর্মীরা। ধাওয়া খেয়ে সোজা একটা গাছের ওপর তরতরিয়ে উঠতে শুরু করে সে। একেবারে মগডালে।

কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও অমিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, "হনুমান খুব বুদ্ধিমান হয়। জঙ্গলে নতুন কিছু দেখতে পেয়েই এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারে। কিংবা ক্যামেরার সামনে যেতেই ফ্ল্যাশ হওয়াতে ক্যামেরা নিয়েই পালিয়ে যায়।" আবার ক্যামেরা বসানো হবে বলেও জানান তিনি।

জামুড়িয়ায় কয়লা পাচার হচ্ছিল দুধের কন্টেনারে, ধরা পড়ে গেল গরুর মতো


```