Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শেয়ালের দল, যখন তখন ঝাঁপিয়ে পড়ছে! আতঙ্ক গোবরডাঙায়

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শেয়ালের (jackal) তাণ্ডবে অতিষ্ঠ গোবরডাঙার (Gobardanga) বাজে বেলেনি এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, শেয়ালের কামড়ে জখম দু'বছরের শিশু-সহ মোট চার-পাঁচজন। গ্রামে (village) সন্ধ্যা নামলেই বাড়ির বাইরে বেরনো কার্

গ্রামের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শেয়ালের দল, যখন তখন ঝাঁপিয়ে পড়ছে! আতঙ্ক গোবরডাঙায়

শেষ আপডেট: 21 September 2022 08:53

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শেয়ালের (jackal) তাণ্ডবে অতিষ্ঠ গোবরডাঙার (Gobardanga) বাজে বেলেনি এলাকার বাসিন্দারা। সূত্রের খবর, শেয়ালের কামড়ে জখম দু'বছরের শিশু-সহ মোট চার-পাঁচজন। গ্রামে (village) সন্ধ্যা নামলেই বাড়ির বাইরে বেরনো কার্যত বন্ধ হয়ে যাচ্ছে। খুব প্রয়োজনে বেরতে হলেও লাঠিসোটা-দা সঙ্গে রাখছেন তাঁরা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কে সবাই।

এলাকাবাসীর বক্তব্য, গ্রামের রাস্তা দিয়ে একেবারে রাজার মতো যাতায়াত করছে শেয়ালের দল। যখন তখন যার তাঁর উপর ঝাঁপিয়ে পড়ছে। এই ভয়ে সন্ধের পর থেকে কার্যত গৃহবন্দি এলাকার বাসিন্দারা। কোনও কারণে প্রয়োজন হলে লাঠিসোটা-দা নিয়ে বের হচ্ছেন কেউ কেউ। এখনও অবধি শেয়ালের কামড়ে জখম হয়েছেন চার-পাঁচ জন। এর মধ্যে দু'বছরের একটি শিশুও রয়েছে। শেয়াল তাকে কামড়ে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। বাড়ির মহিলারা তাড়া করতেই সে বাচ্চা ফেলে পালাতে বাধ্য হয়। এহেন ঘটনায় স্বভাবতই আতঙ্কে এলাকার বাসিন্দারা।

সূত্রের খবর, এই রবিবার থেকে এলাকায় শেয়ালের উৎপাত প্রচণ্ড বেড়ে গিয়েছে। আগে মাঝেমধ্যে হাঁস-মুরগি কিংবা ছাগলছানা নিয়ে যেত শেয়াল। তবে এখন তাদের টার্গেট মানুষ। লাঠি নিয়ে তাড়া করলেও উল্টো তেড়ে আসছে শেয়াল, এমনটাই জানাচ্ছেন বাসিন্দারা। বন দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারপরেও এর কোনও সুরাহা হয়নি। কিছুদিন আগেই দেগঙ্গায় শেয়ালের আতঙ্কে অতিষ্ঠ হয়েছিলেন সেখানকার বাসিন্দারা। এবার শেয়াল আতঙ্ক গোবরডাঙায়।

পুজোর আগেই রাতের অন্ধকারে ফের দুর্গাপ্রতিমা ভাঙচুর বাংলাদেশে


```