Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লালগড়ের জঙ্গলে কে কাঁদে! খুঁজতে গিয়ে চমকে উঠলেন সাইকেল আরোহী

দ্য ওয়াল ব্যুরোঃ লালগড়ের (Lalgarh) জঙ্গল পেরোনোর সময় হঠাৎই কানে ভেসে আসে কান্নার আওয়াজ। শুনশান রাস্তা ধরে সাইকেলে যেতে যেতে হঠাৎই থমকে দাঁড়ান রাজেশ দাস। কান্না অনুসরণ করে জঙ্গলের কাছে গিয়ে দেখেন রাস্তা থেকে কিছুটা দূরেই কাপড় জড়ানো এক শ

লালগড়ের জঙ্গলে কে কাঁদে! খুঁজতে গিয়ে চমকে উঠলেন সাইকেল আরোহী

শেষ আপডেট: 24 October 2021 05:58

দ্য ওয়াল ব্যুরোঃ লালগড়ের (Lalgarh) জঙ্গল পেরোনোর সময় হঠাৎই কানে ভেসে আসে কান্নার আওয়াজ। শুনশান রাস্তা ধরে সাইকেলে যেতে যেতে হঠাৎই থমকে দাঁড়ান রাজেশ দাস। কান্না অনুসরণ করে জঙ্গলের কাছে গিয়ে দেখেন রাস্তা থেকে কিছুটা দূরেই কাপড় জড়ানো এক শিশুকন্যা। আশেপাশে কাউকে না দেখে সেই শিশু কোলে করে বাড়ি নিয়ে আসেন রাজেশ। নিঃসন্তান তিনি। তাই প্রথমে ভাবেন শিশুটিকে নিজের কাছেই রেখে দেবেন। প্রাথমিক শুশ্রূষা করে নতুন জামাকাপড় পরিয়ে দেন তাকে। তারপরই বোঝেন যে পুলিশে খবর দিতে হবে। এরপর লালগড় হাসপাতালে এনে পুলিশকে সমস্তটা জানান। নিয়ম অনুযায়ী নিজের কাছে রাখতে পারবেন না জেনে মন খারাপ হয়ে যায় রাজেশ এবং তাঁর পরিবারের। তবে তাঁদের তৎপরতায় জীবন ফিরে পায় সেই শিশুকন্যা। সদ্যোজাত কন্যাকে কে এমন মর্মান্তিকভাবে জঙ্গলে ফেলে যেতে পারল তা ভেবেই মুষড়ে পড়ছেন রাজেশ। ঘটনার তদন্ত শুরু করেছে লালগড় থানার পুলিশ। বাচ্চাটির আপাতত ঠিকানা হবে সরকারি হোম। তবে এই মুহূর্তে লালগড় হাসপাতালে নার্সদের তত্ত্বাবধানে দিব্যি আছে কন্যা।

```