Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খিদের চোটে বিয়েবাড়িতে হাজির গজরাজ! নিমেষে 'গায়েব' বউভাতের খাবার, মালবাজারে হুলস্থুল

আচমকাই বিয়ে বাড়ির জানালা ভেঙে হাজির গজরাজ। খিদের চোটে যে নিমেষে 'ভ্যানিস' করল যাবতীয় জিনিস। অনাহুত অতিথির কাণ্ডে মাথায় হাত পাত্রপক্ষের।

খিদের চোটে বিয়েবাড়িতে হাজির গজরাজ! নিমেষে 'গায়েব' বউভাতের খাবার, মালবাজারে হুলস্থুল

শেষ আপডেট: 12 December 2023 22:49

দ্য ওয়াল ব্যুরো, মালবাজার: অতিথিদের আসতে তখনও অনেক বাকি। সবে শুরু হয়েছে রান্নার তোড়জোর। বউভাতের জন্য ঘরের মধ্যে রাখা ছিল চাল, ডাল, সবজি। আচমকাই জানালা ভেঙে হাজির গজরাজ। খিদের চোটে যে নিমেষে 'ভ্যানিস' করল যাবতীয় জিনিস। অনাহুত অতিথির কাণ্ডে মাথায় হাত পাত্রপক্ষের। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে মালবাজারে।

 খাবারের খোঁজে উত্তরবঙ্গের গ্রামে হাতির হানা নতুন নয়। প্রায়ই কখনও রেশনে, কখনও মিলের চাল-ডালের ভান্ডারে, আবার কখনও গৃহস্থ বাড়ির মজুত খাবারের খোঁজে হাজির হয় গজরাজ। আর এবার সটান আগমন বিয়েবাড়িতে। অনুষ্ঠান বাড়ির জানলা ভেঙে বৌভাতের জন্য যাবতীয় খাবার সাবাড় করল দাতাঁল। ফলে বৌভাতের আয়োজন নিয়ে চিন্তায় পড়ে যান বরের পরিবার। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন দক্ষিণ ধূপঝোড়া এলাকার ঘটনাটিতে হাতির হানায় জখমও হয়েছেন একজন।

স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে গরুমারা জঙ্গল থেকে একটি হাতি দক্ষিণ ধূপঝোরা এলাকায় বেরিয়ে চলে যায়। খাবারের লোভে স্থানীয় জিতেন রায়ের বাড়িতে গিয়ে হামলা চালায় সে। হাতির হানার খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন সুরক্ষা কমিটির সদস্য সহ বনকর্মীরা।

এদিকে সেসময় গাড়িতে একাই বসেছিলেন চালক ইমরান। হাতিটি খাওয়ার পর বেরিয়ে ছুটে যায় বনদফরের গাড়িটির দিকে। তখনই সুর দিয়ে গাড়ির সামনে আঘাত করে। গুরুতর জখন হন চালক। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় মাল সুপার স্পেশালিটি হাসপাতালে। ক্ষতিগ্রস্ত হয়েছে বন দফতরের গাড়িটিও।

 ঘটনাটির বিষয়ে ধুপঝোরা ২ নম্বর যৌথ বন সুরক্ষা কমিটির কোষাধক্ষ্য হরিপদ রায় জানিয়েছেন, হাতিটি গাড়িটির সামনে আক্রমণ করে। চালক ইমরান আলি বর্তমানে চিকিৎসাধীন। যৌথ বন ও সুরক্ষা কমিটির মাধ্যমেই এই গাড়িটিকে এলাকায় টহলদারির জন্য রাখা হয়েছে। অন্যদিকে, হাতির হানার ঘটনায় আতঙ্কে ভুগছে গ্রামবাসীরা। ছেলের বিয়ের আয়োজন করতে গিয়ে যে এমন বিপদে পড়বেন তা ভাবতেও পারেননি জিতেন রায়। সরকারিভাবে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।


```