
শেষ আপডেট: 24 February 2023 10:25
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দামোদর নদ পেরিয়ে বাঁকুড়ার (Bankura) জঙ্গল থেকে বুদবুদের রণডিহা এলাকায় ঢুকে পড়ল একটি দলছুট হাতি (Elephant)। এই অঞ্চল পানাগড় বনবিভাগের আওতায় পড়ে। বনদফতরের আধিকারিকরা জানিয়েছেন, বুদবুদের কসবা এলাকায় বৃহস্পতিবার রাত থেকে এলাকা জুড়ে দাপিয়ে বেড়ায় দাঁতালটি। আতঙ্কিত হয়ে পড়েছিলেন স্থানীয়রা। তাঁরা বন বিভাগে খরব দেন।
এরপর সারারাত বনকর্মীরা দলছুট দাঁতালটির গতিবিধির উপর নজর রাখছিলেন। দীর্ঘক্ষণ চেষ্টা করেও হাতিটিকে বাঁকুড়ার জঙ্গলে ফেরত পাঠাতে পারেননি তাঁরা।
হৈমন্তী নিয়োগ দুর্নীতি মামলায় নতুন নাম, দেখুন এক একদা মডেলের কিছু ছবি
হাতি তাড়াতে বাঁকুড়া থেকে বিশেষ হুলা পার্টি আনা হয়েছিল। পানাগড়, দুর্গাপুর, বাঁকুড়া এবং বর্ধমান রেঞ্জের বন আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছন।
শুক্রবার সকালে হাতিটিকে ট্র্যাঙ্কুলাইজ করে সেটিকে ট্রাকে করে বাঁকুড়ার পাঠানোর ব্যবস্থা করা হয়। বন আধিকারিকরা জানিয়েছেন, দাঁতালটির স্বাস্থ্য পরীক্ষা পর তাকে বাঁকুড়ার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।