Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাতসকালে নর্দমায় উদ্ধার বৃদ্ধ রিক্সাচালকের মৃতদেহ! জোর চাঞ্চল্য জগদ্দলে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবার, বিশ্বকর্মা পুজোর ডজন সাতসকালে নর্দমা থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ (dead body)। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় জগদ্দলের (Jagaddal) গোলঘর পার্ক এলাকায়। মৃতের নাম গঙ্গা প্রসাদ রায় (৭৫)। স্থানী

সাতসকালে নর্দমায় উদ্ধার বৃদ্ধ রিক্সাচালকের মৃতদেহ! জোর চাঞ্চল্য জগদ্দলে

শেষ আপডেট: 17 September 2022 06:08

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: শনিবার, বিশ্বকর্মা পুজোর ডজন সাতসকালে নর্দমা থেকে উদ্ধার হল এক বৃদ্ধের মৃতদেহ (dead body)। এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ায় জগদ্দলের (Jagaddal) গোলঘর পার্ক এলাকায়। মৃতের নাম গঙ্গা প্রসাদ রায় (৭৫)।

স্থানীয়রা জানাচ্ছেন, এই বৃদ্ধ পেশায় রিক্সাচালক (rickshaw puller)। বাড়ি জগদ্দলের গোলঘর কালীমন্দির সংলগ্ন এলাকায়। গতকাল সন্ধের পরেও তাঁকে এলাকায় রিক্সা চালাতে দেখেছেন অনেকেই। এরপর এদিন সকালে স্থানীয়রা তাঁকে নর্দমায় পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জগদ্দল থানার পুলিশকে। এরপরই পুলিশ পৌঁছে সেই মৃতদেহ উদ্ধার করে। স্থানীয় হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

dead body

এলাকাবাসীরা বলছেন, তবে তাঁর কোনও নেশাভানের অভ্যাস ছিল না। এমনকি এলাকায় কারও সঙ্গে শত্রুতাও ছিল বলে কোনওদিন জানা যায়নি। আপাত শান্ত স্বভাবের মানুষটি বরাবরই হাসিখুশি থাকতেন। তাই খুনের ঘটনা ঘটেনি বলেই মনে করা হচ্ছে। হয়ত কোনওভাবে তিনি পা পিছলে ড্রেনের মধ্যে পড়ে যেতে পারেন, এমনটাই ধারণা কয়েকজনের।

মৃতের পরিবার সূত্রে দাবি, বৃদ্ধের সঙ্গে টাকাপয়সা পাওনা নিয়ে কারও বিরোধ আছে বলে শুনিনি। বয়স ৭৫ হলেও এমনিতে সুস্থসবল মানুষই ছিলেন। নিজে রিক্সা চালিয়ে উপার্জন করতেন, সংসারেই বেশিরভাগ টাকা দিয়ে দিতেন। বড় ক্ষতি হয়ে গেল আমাদের।

ডেঙ্গি ভয়াবহ আকার নিতে পারে, জেলাশাসকদের পাঁচ দফায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ রাজ্য সরকারের


```