Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু! সিলিং ফ্যান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: হোটেলের (hotel) ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ (hanging body)! ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির (Siliguri) হাকিমপাড়ার রাজা রামমোহন রায় রোডে। জানা গেছে, বুধবার সকালে ওই ব্যক্তিকে শেষবার দ

শিলিগুড়ির হোটেলে রহস্যমৃত্যু! সিলিং ফ্যান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শেষ আপডেট: 22 December 2022 06:11

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: হোটেলের (hotel) ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত দেহ (hanging body)! ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে শিলিগুড়ির (Siliguri) হাকিমপাড়ার রাজা রামমোহন রায় রোডে। জানা গেছে, বুধবার সকালে ওই ব্যক্তিকে শেষবার দেখা গিয়েছিল। এরপর সারাদিন আর তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। হোটেলের কর্মীরাও তাঁকে দেখতে পাননি। এরপর সন্ধেবেলা হোটেল মালিক আসার পর কর্মীরা সমস্ত কথা খুলে জানান।

সঙ্গে সঙ্গে হোটেল মালিক কর্মীদের সঙ্গে ওই ব্যক্তির ঘরের সামনে গিয়ে ডাকাডাকি শুরু করলেও ভিতর দিয়ে সাড়াশব্দ মেলেনি। বিপদ বুঝে খবর দেওয়া হয় পানিট্যাঙ্কি আউটপোস্টের পুলিশকে (police)। খবর পেয়ে দ্রুত ওই হোটেলে পুলিশ এসে রুমের দরজা ভেঙে দেখেন ব্যক্তিটি ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে ঝুলছেন। এরপর সেই মৃতদেহ উদ্ধাত করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ রায়। তিনি মালদহের বাসিন্দা। চলতি মাসের ৯ তারিখ তিনি ও আরও একজন একইসঙ্গে হোটেল রুমটি ভাড়া নেন। গত ১৬ তারিখ অপর ব্যক্তিটি চলে গেলেও তিনি হোটেলেই ছিলেন। এরপর বুধবার এই মর্মান্তিক কাণ্ডটি ঘটেছে। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র আতঙ্কের পরিবেশ গোটা এলাকায়।

পরে হোটেল মালিক প্রদীপ কুমার দে জানান, 'সন্ধেবেলা হোটেলে গিয়ে স্টাফদের কাছ থেকে সবটা জানবার পর আমি নিজে গিয়ে দরজায় ডাকাডাকি করি। কিন্তু কোনও সাড়া পাইনি দেখেই পুলিশকে খবর দিই। তারা এসে দরজা ভেঙে রুমে ঢুকে দেখেন ওই ব্যাক্তি আত্মহত্যা করেছেন। কেন এমন কাজ করলেন তা কেউই জানি না। এবার বাকিটা পুলিশ তদন্ত করবে।'

স্ত্রী'কে ফিরতে দিচ্ছিলেন না শাশুড়ি, রাগে শ্বশুরবাড়ির সামনেই মাথায় গুলি চালাল যুবক!


```