
শেষ আপডেট: 9 September 2022 14:49
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: সাতসকালে লরির (lorry) ধাক্কায় মৃত্যু (dies) এক সাইকেল আরোহীর (cycle rider)। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) বেলগাছিয়ার বেনারস রোডে। পুলিশ সূত্রে খবর, সাইকেলে চেপে সালকিয়ার বাজারে সবজি বিক্রি করতে আসছিলেন বছর ষাটের সুকুমার মান্না। সেসময় হঠাৎ একটি বেপরোয়া লরি এসে তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে লিলুয়া থানার পুলিশ। লরিটি আটক হলেও চালক পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লরিটি ওভারটেক করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। উল্লেখ্য, কয়েকদিন আগে এই হাওড়াতেই বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় এক দম্পতির। মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে ডোমজুড়ের শলপ ব্রিজে। দিদির বাড়ি থেকে ফেরার পথেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। বেপরোয়াভাবে বাইক চালানোর জেরেই এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছিল।
রাজ্যে গত কয়েক বছর ধরেই সেফ ড্রাইভ, সেভ লাইফ নিয়ে একাধিক কর্মসূচি পালন করা হচ্ছে। ট্রাফিক পুলিশের তরফে মাইকিং, অনুষ্ঠান-সহ নানারকম সচেতনতা প্রচার হচ্ছে। তারপরেও বেপরোয়াভাবে গাড়ি চালানো বন্ধ হচ্ছে না। নিয়ম বিধি না মেনে প্রাণের ঝুঁকি নিয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনার মুখোমুখি হচ্ছেন অনেকেই।
মাধ্যমিকের তরুণীর অস্বাভাবিক মৃত্যু! রক্তে লেখা ডায়েরি উদ্ধার গুমার বাড়িতে