Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

প্রতীক্ষার অবসান! সোমবার থেকে জলপাইগুড়িতে চালু হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। আগামী ১১ মার্চ থেকেই জলপাইগুড়িতে কার্যকর হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এ বার থেকে উত্তরবঙ্গের ৬ জেলার বিচারপ্রার্থীদের বিচারের আশায় আর কষ্ট করে আসতে হবে না কলকাতা হাইকোর্টে। গত ৭ ফেব্রুয়

প্রতীক্ষার অবসান! সোমবার থেকে জলপাইগুড়িতে চালু হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের কাজ

শেষ আপডেট: 6 March 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষাটা ছিল দীর্ঘদিনের। আগামী ১১ মার্চ থেকেই জলপাইগুড়িতে কার্যকর হচ্ছে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ। এ বার থেকে উত্তরবঙ্গের ৬ জেলার বিচারপ্রার্থীদের বিচারের আশায় আর কষ্ট করে আসতে হবে না কলকাতা হাইকোর্টে। গত ৭ ফেব্রুয়ারি জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ তৈরির জন্য অধ্যাদেশ দেন রাষ্ট্রপতি।  সেই মতো ৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ময়নাগুড়ির হুসলুরডাঙায় সার্কিট বেঞ্চের অস্থায়ী পরিকাঠামোর উদ্বোধন করেন। কলকাতা হাইকোর্ট এর পর জানায় আগামী শনিবার, ৯ মার্চ সার্কিট বেঞ্চ অস্থায়ী পরিকাঠামোর উদ্বোধন করবে। ওই দিন থেকেই আনুষ্ঠানিক ভাবে কাজ শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে ইচ্ছা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার।  সার্কিট বেঞ্চের কাজ শুরু করা জন্য আগামী শনিবার একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। প্রথম দফায় কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এবং দু'টি সিঙ্গল বেঞ্চ কাজ শুরু করবে।  সিঙ্গল বেঞ্চের যে বিচারপতিরা যাচ্ছেন তাঁরা হলেন, বিচারপতি মহম্মদ মুমতাজ খান ও বিচারপতি মধুমতী মিত্র। উল্লেখ্য, ১৯৬৩ সাল থেকে উত্তরবঙ্গের বিচারপ্রার্থীদের সুবিধার জন্য সেখানে সার্কিট বেঞ্চ তৈরির জন্য আন্দোলনে নামেন জলপাইগুড়ির আইনজীবীরা। দীর্ঘ আন্দোলনের পর ১৯৯৫ সালে সুপ্রিম কোর্ট সার্কিট বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নেয়। এবং সেটা ক্যাবিনেটে পাঠানো হয়। বাম সরকারের আমলে সার্কিট বেঞ্চ তৈরির কাজ শুরু হলেও, সরকার পরিবর্তন সহ নানা কারণে চালু হয়নি সার্কিট বেঞ্চ। তবে সব সমস্যা কাটিয়ে ১১ মার্চ থেকে পুরোদমে চালু হতে চলেছে সার্কিট বেঞ্চের কাজ।

```