Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা, পুরোহিত ভাতা কেন? মামলা হল হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: পুজো কমিটিকে অনুদান ও পুরোহিতদের ভাতা দেওয়ার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হল হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্তের আইনজীবীরা। সেই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। আগাম

পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা, পুরোহিত ভাতা কেন? মামলা হল হাইকোর্টে

শেষ আপডেট: 8 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পুজো কমিটিকে অনুদান ও পুরোহিতদের ভাতা দেওয়ার রাজ্য সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা হল হাইকোর্টে। শুক্রবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন দুর্গাপুরের সিটু নেতা সৌরভ দত্তের আইনজীবীরা। সেই মামলা গ্রহণ করেছে হাইকোর্ট। আগামী সপ্তাহে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা। ২০১৮ সালে প্রথম পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া শুরু করে রাজ্য। সেবার ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। গত বছর তা বাড়িয়ে করা হয় ২৫ হাজার। এবছর তা আরও বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী। নেতাজি ইনডোর থেকে.ঘোষণা করেন, ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। ২০১৮ সালেও মামলা করেছিলেন সৌরভবাবু। সেই মামলায় হাইকোর্টে বয়ান বদল করে রাজ্য। জানায় যে, ট্রাফিক পুলিসের "সেফ ড্রাইভ- সেভ লাইফ" প্রকল্পে এই টাকা দিচ্ছে সরকার। অবশেষে, মামলায় স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তারপর তা তুলেও নেওয়া হয়। এরপর সৌরভ দত্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। এখনও সেই মামলার নিষ্পত্তি হয়নি শীর্ষ আদালতে। তার মধ্যেই ফের মামলা হল কলকাতা হাইকোর্টে। প্রসঙ্গত সৌরভ দত্ত নিজে এখন করোনা আক্রান্ত। দুর্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালের বেড থেকেই হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজে দ্য ওয়াল-কে সৌরভ দত্ত বলেন, "ধর্মনিরেপেক্ষ দেশে.কোনও সরকার কোনও ধর্মীয় অনুষ্ঠানে অর্থ সাহায্য করতে পারে না।" এমনিতেই বিরোধীদের অভিযোগ, একুশের ভোটের আগে সরকারি টাকায় খয়রাতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামেদের বক্তব্য, হিন্দুত্ব নিয়ে বিজেপির সঙ্গে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা চালাচ্ছে তৃণমূল সরকার। এখন দেখার আগামী সপ্তাহে এই মামলার শুনানিতে কী বলে কলকাতা হাইকোর্ট।

```