Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোঘাটে উল্টে গেল বাস, জখম ২০ জন যাত্রী! রাস্তার গর্তে হারায় নিয়ন্ত্রণ

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার গর্তে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে, উল্টে গেল যাত্রিবাহী বাস! জখম হয়েছেন ২০ জন যাত্রী। আজ, রবিবার সন্ধেয় গোঘাটের এই দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে গোঘাট ব্লক হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্ত

গোঘাটে উল্টে গেল বাস, জখম ২০ জন যাত্রী! রাস্তার গর্তে হারায় নিয়ন্ত্রণ

শেষ আপডেট: 22 August 2021 17:02

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার গর্তে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে, উল্টে গেল যাত্রিবাহী বাস! জখম হয়েছেন ২০ জন যাত্রী। আজ, রবিবার সন্ধেয় গোঘাটের এই দুর্ঘটনায় কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে গোঘাট ব্লক হাসপাতাল ও আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রের খবর, গোঘাটের রেজিস্ট্রি অফিসের সামনে আজ সন্ধায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আরামবাগ-বদনগঞ্জ রুটের একটি বাস। প্রত্যক্ষদর্শী ও বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসটির গতি বেশি ছিল না। কিন্তু রাস্তায় বড় গর্ত ছিল, তাতে চাকা পড়তেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। প্রচণ্ড শব্দে আশপাশের এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে ছুটে আসেন। আহত হন জনা কুড়ি যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ। এর পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

```