Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, রথের চাকায় পিষে মৃত সাত বছরের ছেলে

দ্য ওয়াল ব্যুরো: মালদহের মাধাইপুরের রূপ সনাতন মন্দিরের রথযাত্রায় ঘটে গেল মর্মান্তিক বিপর্যয়। রথের চাকার তলায় পড়ে গিয়ে মৃত্যু হল সাত বছরের এক বালকের! পুলিশ সূত্রের খবর, সঞ্জয় সাহা নামের বাচ্চাটি মায়ের সঙ্গে রথ দেখতে গেছিল। আচমকা ভিড়ের

মালদায় মর্মান্তিক দুর্ঘটনা, রথের চাকায় পিষে মৃত সাত বছরের ছেলে

শেষ আপডেট: 12 July 2021 16:39

দ্য ওয়াল ব্যুরো: মালদহের মাধাইপুরের রূপ সনাতন মন্দিরের রথযাত্রায় ঘটে গেল মর্মান্তিক বিপর্যয়। রথের চাকার তলায় পড়ে গিয়ে মৃত্যু হল সাত বছরের এক বালকের! পুলিশ সূত্রের খবর, সঞ্জয় সাহা নামের বাচ্চাটি মায়ের সঙ্গে রথ দেখতে গেছিল। আচমকা ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে ছিটকে পড়ে সে, তাকে উদ্ধার করার আগেই চাকার তলায় পিষ্ট হয়ে যায় ছোট্ট শরীর। তাকে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের স্মৃতিবিজড়িত মন্দিরে এত বড় দুর্ঘটনা যেন থমকে দিয়েছে গোটা এলাকাকে। তবে প্রশাসনিক কড়াকড়ি থাকা সত্ত্বেও কীভাবে রথ পরিক্রমা হল, কীভাবেই বা এত ভিড় হল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। উৎসব উদ্যোক্তারা জানিয়েছেন, রথটি মন্দিরের মাঠে ঘুরিয়ে রাখার সময় এ দুর্ঘটনা ঘটে।  পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

```