Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঠাকুরঘর মুছতে গিয়ে সাপের ছোবল খেল ছোট্ট মেয়ে! ময়নাগুড়িতে মর্মান্তিক কাণ্ড

দ্য ওয়াল ব্যুরো: মাটির মেঝের ঘর। রোজ সকালে উঠে সেই ঘরই লেপে দিত কিশোরী। আজ সেটাই যেন কাল হল। সকালে উঠে রোজের মতো ঠাকুর ঘর লেপছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রীটি। হঠাৎই ঘরের ভেতর থাকা ইঁদুরের গর্ত থেকে সাপ বেরিয়ে এসে সোজা তার হাতে ছোবল দেয়। এরপরই

ঠাকুরঘর মুছতে গিয়ে সাপের ছোবল খেল ছোট্ট মেয়ে! ময়নাগুড়িতে মর্মান্তিক কাণ্ড

শেষ আপডেট: 26 July 2022 10:37

দ্য ওয়াল ব্যুরো: মাটির মেঝের ঘর। রোজ সকালে উঠে সেই ঘরই লেপে দিত কিশোরী। আজ সেটাই যেন কাল হল। সকালে উঠে রোজের মতো ঠাকুর ঘর লেপছিল দ্বিতীয় শ্রেণীর ছাত্রীটি। হঠাৎই ঘরের ভেতর থাকা ইঁদুরের গর্ত থেকে সাপ বেরিয়ে এসে সোজা তার হাতে ছোবল দেয়। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশুটি। মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া ময়নাগুড়িতে (Maynaguri)।

মঙ্গলবার সকালে ময়নাগুড়ি ব্লকের বার্নিশ বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা অমৃত নারায়ণ কোঙ্গারের মেয়ে নন্দিতা কোঙ্গার স্কুল আসার আগে প্রতিদিনের মতো ঠাকুরঘর লেপতে যায়। ঠিক সে সময় ইঁদুর গর্ত থেকে একটি সাপ বেরিয়ে এসে তার হাতে ছোবল মারে। সে চিল্লিয়ে উঠতেই বাড়ির লোকজন বুঝতে পারেন যে অঘটন ঘটে গেছে। এরপর তড়িঘড়ি তাকে ময়নাগুড়ির (Maynaguri) গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানেই কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।

ফোন কেটে দিয়েছিল প্রেমিকা! ব্রেকআপের ভয়ে পাণ্ডুয়ায় তাঁর বাড়ির সামনে গিয়ে হাত কাটলেন যুবক

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে থানায় ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে কাঁদতে কাঁদতে মৃতের বাবা অমৃত নারায়ন কোঙ্গার বলেন, 'আমি বাড়িতে ছিলাম না। এসে শুনি আমার মেয়েকে সাপে ছোবল মেরেছে। এই অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হল। কিন্তু ডাক্তারবাবুরা বাঁচাতে পারলেন না।'


```