
শেষ আপডেট: 21 October 2022 10:52
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: প্রতিমা (idol) বানানোর সময়েই ঘটে গেল অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকা (car accident) ঢুকে পিষে দিল এক মৃৎশিল্পীকে (artist)। একইসঙ্গে ভেঙে দুরমুচ হয়ে যায় নির্মীয়মান প্রতিমাটিও। ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শ্যামপুরের খাড়ুবাড়িয়া এলাকায়। ওই গাড়িচালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
মৃতের নাম নরেশ পাল (৪০)। তিনি খাড়ুবাড়িয়ার কৃষ্ণপুর এলাকায় থাকতেন। অন্যান্যদিনের মতো বৃহস্পতিবারও নিজের প্রতিমা তৈরির কারখানায় বসে কাজ করছিলেন মৃৎশিল্পী নরেশ পাল। সেইসময়েই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ওই কারখানার ভিতরে ঢুকে পড়ে। সরাসরি ধাক্কা মেরে পিষে ওই মৃৎশিল্পীকে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালেরই মৃত্যু (death) হয় ওই শিল্পীর।
এদিকে, দুর্ঘটনার ওই মুহূর্ত সিসিটিভিতে ধরা পড়েছে। দেখা গেছে, এই দুর্ঘটনার পর চালক ও এক ব্যক্তি গাড়ির ভিতর থেকে বেরিয়ে এসেছিল। যদিও কয়েক মুহূর্ত পরেই তারা সেখান থেকে উধাও হয়ে যায়। সেই ফুটেজ পুলিশের হাতে এসেছে। আপাতত ওই সিসিটিভি ফুটেজকে কাজে লাগিয়েই গাড়িটির খোঁজ করছে পুলিশ। এর পাশাপাশি খোঁজ চলছে সেই পলাতক গাড়িচালকেরও।
কালীপুজোর আগে জোরকদমে প্রতিমা তৈরির কাজ চলছিল ওই কারখানায়। কিন্তু সেই সময়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই পটুয়াপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। বড় বিপদে পড়েছে মৃত নরেশ পালের পরিবারও। এখন কীভাবে তাঁদের সংসার চলবে, ভেবে কুল পাচ্ছেন না কেউই। এদিকে মৃৎশিল্পী নরেশ পালের অসম্পূর্ণ কাজ কীভাবে শেষ হবে, তা নিয়ে চিন্তিত প্রায় সকলেই।
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ৬ বছরের শিশুর! শ্যামনগরে মর্মান্তিক দুর্ঘটনা