কালনায় স্বাস্থ্যসাথী কার্ড হাতে ৯৬ বছরের বৃদ্ধা বলছেন, '১০০ বছর বাঁচতে চাই'
দ্য ওয়াল ব্যুরো: ফের সাধারণ মানুষের মুশকিল আসান হয়ে দেখা দিল স্বাস্থ্যসাথী কার্ড। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের (swasthasathi card) সুবিধা কোনও নির্দিষ্ট দল দেখে নয়, রাজ্যের সকলকে দেওয়া হবে। সেই প্রত
শেষ আপডেট: 29 August 2021 10:44
দ্য ওয়াল ব্যুরো: ফের সাধারণ মানুষের মুশকিল আসান হয়ে দেখা দিল স্বাস্থ্যসাথী কার্ড। বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্বাস্থ্যসাথী কার্ডের (swasthasathi card) সুবিধা কোনও নির্দিষ্ট দল দেখে নয়, রাজ্যের সকলকে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি যে একেবারেই মিথ্যা নয়, তা প্রমাণিত হল আরও একবার।
তাঁর দিদিমা ও দিদিমার মায়ের বয়স হয়েছে। এরপর অসুখ বিসুখ হলে কি করে চিকিৎসার খরচের টাকা পাবেন, সেই নিয়ে চিন্তায় রাতের ঘুম উড়েছিল কালনার বাসিন্দা অভিজিৎ মল্লিকের। কিন্তু তাঁর চিন্তা নিমেষেই দূর করল স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প। ৯৬ বছর বয়সে এসে স্বাস্থ্যসাথী কার্ড পেলেন কালনার পূর্বস্থলীর নসরতপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সরস্বতী ঘোষ। একই সঙ্গে তাঁর মেয়ে ৭৬ বছর বয়সী লতিকা সরকারও পেলেন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা।
আরও পড়ুনঃ বরাত নেই, বউবাজারের সোনাপট্টি 'আনন্দচক'-এ স্তব্ধ স্যাকরার ঠুকঠাক
গত দু'দিন আগে পূর্বস্থলীর সমুদ্রগড়ে নসরতপুর পারুলডাঙা হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল। আর সেই ক্যাম্পেই দাঁড়িয়েছিলেন ৯৬ বছর বয়সী সরস্বতী দেবী এবং তাঁর মেয়ে ৭৬ বছর বয়সী লতিকা সরকার। লাইনে দাঁড়িয়ে থেকেই তাঁরা সংগ্রহ করলেন স্বাস্থ্যসাথী কার্ড।
রবিবার ৯৬ বছর বয়সী ওই বৃদ্ধা নিজের বাড়িতে বসে জানালেন, তিনি এবার একশ বছর বাঁচতে চান। হাতে স্বাস্থ্যসাথীর কার্ড পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি।
স্বামী মারা যাবার পরই নসরতপুরের ইটখোলা পাড়ার বাসিন্দা মেয়ে লতিকা সরকারের সঙ্গেই থাকেন তাঁর ছিয়ানব্বই বছর বয়সী বৃদ্ধা মা। সরস্বতীর বয়স ৯৬ পেরিয়ে গেলেও এখনও দিব্যি লাঠি নিয়ে হেঁটে চলে বেড়ান। মায়ের রোগ হলে কিভাবে চিকিৎসা হবে, সেই নিয়ে চিন্তা ছিল মেয়ে লতিকা সরকারেরও। তবে স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে দুজনেই খুশি।
বর্তমানে এই দুই বৃদ্ধাকে দেখভাল করেন লতিকা দেবীর বড় মেয়ের ঘরের এক নাতি অভিজিৎ মল্লিক। অভিজিৎ বাবুর কথায়, দিদিমা এবং তাঁর মায়ের বয়স হয়েছে। প্রায়ই চিন্তা হতো অসুখ বিসুখ হলে কিভাবে চিকিৎসা করাব? স্বাস্থ্যসাথীর কার্ড হাতে পাওয়াতে অনেকটাই সুবিধা হল বলে মনে করছেন তিনি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'