Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

হাওড়ায় ছাদে কানামাছি খেলছিল বাচ্চারা, পড়ে গিয়ে গুরুতর জখম ৯ বছরের শিশু

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বাড়ির ছাদে (roof) কানামাছি খেলছিল কচিকাঁচারা। খেলতে খেলতেই ঘটে গেল চরম বিপদ। পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে (fell) গুরুতর জখম হল ৯ বছরের এক বালক। ঘটনাটি ঘটেছে হাওড়ার পিলখানার ফকির বাগান লেনে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে

হাওড়ায় ছাদে কানামাছি খেলছিল বাচ্চারা, পড়ে গিয়ে গুরুতর জখম ৯ বছরের শিশু

শেষ আপডেট: 24 April 2023 08:35

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বাড়ির ছাদে (roof) কানামাছি খেলছিল কচিকাঁচারা। খেলতে খেলতেই ঘটে গেল চরম বিপদ। পাঁচতলা বাড়ির ছাদ থেকে পড়ে (fell) গুরুতর জখম হল ৯ বছরের এক বালক। ঘটনাটি ঘটেছে হাওড়ার পিলখানার ফকির বাগান লেনে। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সূত্রের খবর, আইসিইউতে রয়েছে শিশুটি।

আহত শিশুটির নাম অনীশ কুমার ঝা। পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ বাড়ির ছাদে খেলা করছিল কয়েকজন বাচ্চা ছেলে। চোখ বেঁধে কানামাছি খেলছিল তারা। সেই সময় ঘটে অঘটন। চোখ বাঁধা অবস্থাতেই ছাদের পাঁচিল টপকে রাস্তায় পড়ে যায় সে।

সেই সময় রাস্তার ধারে বসে গল্পগুজব করছিলেন স্থানীয় যুবকরা। ছেলেটিকে ছাদ থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন তাঁরা। তারপর গুরুতর আহত (injured) অবস্থায় অনীশকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা।

উদ্ধারকারী যুবকদের একজন জানান, ‘আমরা ওই বাড়ির নীচে বসে গল্প করছিলাম। ওই বাড়ির ছাদে বাচ্চাগুলো খেলা করছিল। সেই সময় একটা বাচ্চা ছাদ থেকে পড়ে যায়। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।‘

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, অনীশের চোখে রুমাল বাঁধা ছিল। আর ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নীচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

জমিতে টাওয়ার বসানোর টোপ দিয়ে সাড়ে ছ’লক্ষ টাকা হাতিয়ে পুলিশের জালে প্রতারক


```