সুন্দরবনে ঝড়জলে নৌকাডুবি! গাছে ঝুলে দু'রাত কাটালেন ৯ মৎস্যজীবী, শোনালেন অভিজ্ঞতা
দ্য ওয়াল ব্যুরো: একে বাঘের ভয়, তায় আবার প্রবল বৃষ্টি। নৌকাডুবির পর তাই আর কোনও উপায় না দেখে গাছেই আশ্রয় নিয়েছিলেন সুন্দরবনের (Sundarbans) নয় মৎস্যজীবী। গাছে ঝুলেই কেটেছে দুই বিনিদ্র রাত। অবশেষে তাঁদের উদ্ধার করা গেছে সোমবার বিকেলে।
ঝাড়গ্
শেষ আপডেট: 19 October 2021 11:28
দ্য ওয়াল ব্যুরো: একে বাঘের ভয়, তায় আবার প্রবল বৃষ্টি। নৌকাডুবির পর তাই আর কোনও উপায় না দেখে গাছেই আশ্রয় নিয়েছিলেন সুন্দরবনের (Sundarbans) নয় মৎস্যজীবী। গাছে ঝুলেই কেটেছে দুই বিনিদ্র রাত। অবশেষে তাঁদের উদ্ধার করা গেছে সোমবার বিকেলে।
ঝাড়গ্রামে পদ্মফুল তুলতে গিয়ে বিপত্তি, পুকুরে তলিয়ে মৃত এক
শনিবার সন্ধ্যায় ঝেঁপে বৃষ্টি নেমেছিল সুন্দরবনে। আর তাতেই বিপাকে পড়েছিলেন একদল মৎস্যজীবী। তাঁরা নদীতে গিয়েছিলেন, ফেরার পথে দুর্যোগের মুখে পড়েন। ঝড়জলে তাঁদের নৌকো তলিয়ে গেলে অগত্যা গাছের ডালে ঝুলে পড়েন তাঁরা। ৯ জনকেই সোমবার উদ্ধার করেছেন স্থানীয়রাই।
নিখোঁজ মৎস্যজীবীদের জন্য ৬ ঘণ্টা ধরে সন্ধান চালিয়েছিলেন স্থানীয় গ্রামবাসীরা। ইয়াসিন গাজি নামের স্থানীয় এক সমাজকর্মী জানিয়েছেন, শনিবার সকালে ওঁরা মাছ ধরতে বেরিয়েছিলেন। তারপর আর ফিরছেন না দেখা চিন্তায় পড়েন সকলে। সোমবার সকালে ওই ৯ জনের মধ্যে থেকে একজন কোনওভাবে নিজের মোবাইল ফোন থেকে যোগাযোগ করতে পেরেছিলেন। তারপরেই শুরু হয় সন্ধান। দুর্গম এলাকায় সমুদ্রের ধার ঘেঁষে খোঁজ চালানো হচ্ছিল। ৬ ঘণ্টা পর সন্ধান পাওয়া যায়।
মৎস্যজীবীরা জানিয়েছেন যে জঙ্গলের কাছে তাঁদের মোটরের নৌকা ডুবে গিয়েছিল, সেখানে ছিল বাঘের ভয়। শঙ্খধ্বনি জঙ্গল বাঘেদের আস্তানা। তাই গাছ ছেড়ে নামার সাহস পাননি কেউ। নৌকাতে যা খাবার আর জল ছিল, সবই তলিয়ে গিয়েছিল। ফলে না খেয়ে না ঘুমিয়েই রাত কেটেছে। সঙ্গে ছিল গায়ে কাঁপুনি ধরিয়ে দেওয়া ঠান্ডা ঝোড়ো হাওয়া। সবমিলিয়ে দুঃস্বপ্নের এই দুই রাত কিছুতেই ভুলতে পারবেন না বলে জানিয়েছেন ৯ মৎস্যজীবী।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'