Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

BREAKING: দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে অনলাইন পঠনপাঠনের জন্য ট্যাব দেবে সরকার: মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ। অনলাইনেই চলছে পড়াশোনা। কিন্তু তাতেও সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক ছাত্র-ছাত্রী। সেই সমস্যা যাতে না হয় তার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি জানালেন, দ্বা

BREAKING: দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে অনলাইন পঠনপাঠনের জন্য ট্যাব দেবে সরকার: মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 3 December 2020 10:41

দ্য ওয়াল ব্যুরো: করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ। অনলাইনেই চলছে পড়াশোনা। কিন্তু তাতেও সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক ছাত্র-ছাত্রী। সেই সমস্যা যাতে না হয় তার জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে তিনি জানালেন, দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে অনলাইন পঠনপাঠনের জন্য ট্যাব দেবে রাজ্য সরকার। এদিন নবান্নে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সঙ্গে বৈঠক চলাকালীনই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "এই পরিস্থিতিতে স্কুল, কলেজের ছেলে মেয়েরা খুব সমস্যার মধ্যে পড়েছে। আমাদের সরকার চেষ্টা করে সাহায্য করার। এই সময় অনলাইনেই পড়াশোনা হচ্ছে। কিন্তু এমন অনেক পরিবার আছে যাদের কাছে একটা ট্যাব, কম্পিউটার এমনকি মোবাইল পর্যন্ত নেই যে তারা অনলাইন ক্লাস ফলো করতে পারবে। আমাদের রাজ্যে ১৪ হাজার স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা আছে। এই সব স্কুল ও মাদ্রাসার সাড়ে ৯ লক্ষ ছাত্র ছাত্রীকে কোভিড পরিস্থিতিতে পঠন পাঠনের সুবিধার জন্য একটি করে ট্যাব দেওয়ার ঘোষণা করছি। এই সুবিধা তারা বিএ, বিএসসি, এমএ, এমসি পর্যন্ত ব্যবহার করতে পারবে।"  মুখ্যমন্ত্রী জানান, সামনেই দ্বাদশ শ্রেণির পরীক্ষা আছে। তার আগে এই ট্যাব পেলে সুবিধা হবে তাদের। তাড়াতাড়ি কাজ শুরু করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। প্রথমে টেন্ডার ডেকে তার পর প্রয়োজনীয়তা অনুযায়ী ট্যাব দেওয়া হবে বলে জানান তিনি। তবে সবটাই আইন মেনে করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিনের বৈঠকে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তাঁর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, নবম দশম শ্রেণির ছাত্র ছাত্রীরাও যাতে অনলাইন ক্লাসের সুবিধা পায় সেটা দেখতে হবে। সেই জন্য তিনি প্রতিটি স্কুলকে একটি করে কম্পিউটার দেওয়ার কথা বলেন। তাহলে স্কুলে বসেই ছাত্র ছাত্রীরা অনলাইন ক্লাসের সুবিধা পাবে বলেই জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ক্লাস নাইনের ছাত্র ছাত্রীদের সবুজ সাথী সাইকেল দেওয়া হয়। ক্লাস ফাইভ থেকে শিক্ষাশ্রীর স্কলারশিপের টাকা তফসিলি জাতি উপজাতির ছাত্র ছাত্রীদের দেওয়া হয়। ক্লাস এইট থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সব ছাত্রীরা কন্যাশ্রীর সুবিধা পায়। এবার এই ট্যাবের সুবিধাও ছাত্র ছাত্রীদের দেওয়া হল। 

```