Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

চাকরি চলে গেল ৮৪২ জনের, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল গ্রুপ সি (Group C) পদের ৮৪২ জনের। শনিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিলের কথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। ২০১৬ সালের গ্রুপ সি-র নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। হাইকোর্

চাকরি চলে গেল ৮৪২ জনের, বিজ্ঞপ্তি দিয়ে জানাল পর্ষদ

শেষ আপডেট: 11 March 2023 10:17

দ্য ওয়াল ব্যুরো: হাইকোর্টের নির্দেশের পর চাকরি গেল গ্রুপ সি (Group C) পদের ৮৪২ জনের। শনিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করে নিয়োগপত্র বাতিলের কথা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ।

২০১৬ সালের গ্রুপ সি-র নিয়োগ নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল। হাইকোর্টের নির্দেশেই তদন্ত শুরু করে সিবিআই। সেই তদন্তে উঠে আসে উত্তরপত্র বা ওএমআর শিট কারচুপির ঘটনা। অভিযোগ ওঠে নম্বর বাড়িয়ে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সুপারিশ ছাড়াই চাকরি পেয়েছেন কেউ কেউ এমন অভিযোগও সামনে আসে।

সেই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন। পাশাপাশি বলেন, শনিবার দুপুর তিনটের মধ্যে ৮৪২ জনের নিয়োগপত্র বাতিল করতে হবে। সেই নির্দেশের পরই শনিবার দুপুর তিনটের আগেই বিজ্ঞপ্তি দিয়ে গ্রুপ সি পদের অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের কথা জানিয়ে দিল পর্ষদ।

গ্রুপ সি: চাকরি বাতিল হল ৫৭ জনের, হাইকোর্টের নির্দেশের পরই তৎপর কমিশন


```