
শেষ আপডেট: 6 February 2023 08:57
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: তিস্তাপারে পার্টি করতে গিয়েছিলেন। ফেরার পথে বিপত্তি। ৮২ বছরের এক বৃদ্ধকে (old man) ধাক্কা মেরে পালানোর সময় বাসিন্দারা তাড়া করে ধরে ফেলল একজনকে। পরে তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এলাকাবাসীর দাবি, গাড়িটিতে পুলিশ স্টিকার (police car) লাগানো ছিল। যে পাঁচজন গাড়িটিতে সওয়ার ছিলেন তাঁরা পুলিশ কর্মী এবং প্রত্যেকেই মদ্যপ (partying and drinking) ছিলেন। চারজন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলা হয়। পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশের হাতে তাঁকে তুলে দেয় এলাকার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, রবিবার বিকেলে ডিএম বাংলো সংলগ্ন বাঁধের রাস্তায় পুলিস স্টিকার লাগানো একটি গাড়ির ধাক্কায় আহত হন এক বৃদ্ধ। নাম দিলীপ দে। সাইকেলে করে যাচ্ছিলেন তিনি। প্রচণ্ড গতিতে ছুটে আসা গাড়িটি তাঁকে ধাক্কা মারে। এলাকার মানুষ তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে ওই গাড়ির এক আরোহী পঙ্কজ বর্মনকে পাকড়াও করে। পরে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
ওই ব্যক্তি জানান, তিনি পুলিশ কনস্টেবল। জলপাইগুড়িতেই কর্মরত। সহকর্মীদের নিয়ে তিস্তাপারে পার্টি করতে গেছিলেন। ফেরার সময় দুর্ঘটনা ঘটে।
জেলার অতিরিক্ত পুলিস সুপার সন্দীপ সেন বলেন, “একটি দুর্ঘটনা ঘটেছে শুনেছি, তবে সে ব্যাপারে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তাজমহল দেখে মুগ্ধতায় কথা ফোটেনি পারভেজ মোশারফের মুখে, প্রথম কী প্রশ্ন করেছিলেন তিনি?