Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিংয়ে অস্ত্র কারখানা চালাত ৮০ বছরের বৃদ্ধ, রাতের অন্ধকারে ধরল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের সময় লাফিয়ে বাড়বে ব্যবসা। হৃষিকেশ মণ্ডলের সেই আশায় জল ঢালল পুলিশ (police)। অবশ্য আশি বছরের হৃষিকেষ মণ্ডল ধরা পড়তে গ্রামবাসীরাও হতবাক। আশ্চর্য হওয়ারই কথা। কারণ বেআইনি অস্ত্র কারখানা (il

ক্যানিংয়ে অস্ত্র কারখানা চালাত ৮০ বছরের বৃদ্ধ, রাতের অন্ধকারে ধরল পুলিশ

শেষ আপডেট: 16 March 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: পঞ্চায়েত নির্বাচনের সময় লাফিয়ে বাড়বে ব্যবসা। হৃষিকেশ মণ্ডলের সেই আশায় জল ঢালল পুলিশ (police)। অবশ্য আশি বছরের হৃষিকেষ মণ্ডল ধরা পড়তে গ্রামবাসীরাও হতবাক। আশ্চর্য হওয়ারই কথা। কারণ বেআইনি অস্ত্র কারখানা (illegal arms factory) খুলে ব্যবসা ফেঁদেছিল ওই বৃদ্ধ। কেউ ঘূণাক্ষরে টেরও পায়নি।

পুলিশের চোখকে ফাঁকি দিয়েই ক্যানিংয়ের (Canning) হাটপুকুরিয়া অঞ্চলে অস্ত্র তৈরির কারখানা চালাত হৃষিকেশ মণ্ডল। সেখানে নানা ধরনের আগ্নেয়াস্ত্র তৈরি হত। কিন্তু শেষ রক্ষা হল না। বালুইঝাকা গ্রামে হৃষিকেশের অস্ত্র কারখানার হদিশ পেয়ে যায় পুলিশ। বৃদ্ধকে গ্রেফতার করতেই সব সামনে আসে। ঘটনার কথা চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

কিন্তু পুলিশ কীভাবে ধরল হৃষিকেশকে?

গোপন সূত্রে ওই বেআইনি অস্ত্র কারখানার খবর পেয়েছিল ক্যানিং থানার পুলিশ। এরপরই বিশাল বাহিনী গিয়ে বালুইঝাকা গ্রামে বুধবার রাতে চিরুনি তল্লাশি চালায়। রাতের অন্ধকারে পুলিশি অভিযানে হৃষিকেশ ধরা পড়ে যায়। ওই অস্ত্র কারখানা থেকে ২টি বড় বন্দুক, ২টি ছোট বন্দুক, ১টি এয়ারগান, ৪ রাউন্ড ১২ বোরের কার্তুজ-সহ আগ্নেয়াস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। কোথায় এগুলি বিক্রি হত? কারা বরাত দিত? আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম কোথা থেকে কেনা হত? এখন এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। হৃষিকেশ মণ্ডলকে জিজ্ঞাসাবাদ চলছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলাও রুজু হয়েছে।

হাওড়ার এই স্কুলে ধর্মঘটে আসেননি অনেকে, ‘খেলা হবে’ হুমকিতে প্রশাসনের দুয়ারে তাঁরা


```