Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাড়ে বসে খেলছিল, আচমকাই মালদহের গঙ্গার ভাঙনে জলে তলিয়ে গেল সাত মাসের শিশু

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা মালদহে (Malda)! গঙ্গার (Ganges)পাড়ের আচমকা ভাঙনে নদীতে তলিয়ে গেল (Drowned) ৭ মাসের ছোট্ট শিশু (7 months old child)। আরও 8 জন শিশু জলে তলিয়ে গেলেও কোনও মতে পাড়ে উঠে আসতে সক্ষম হয়েছে তারা। ঘটনাটি ঘটেছে মাল

পাড়ে বসে খেলছিল, আচমকাই মালদহের গঙ্গার ভাঙনে জলে তলিয়ে গেল সাত মাসের শিশু

শেষ আপডেট: 30 August 2022 09:33

দ্য ওয়াল ব্যুরো: মর্মান্তিক ঘটনা মালদহে (Malda)! গঙ্গার (Ganges)পাড়ের আচমকা ভাঙনে নদীতে তলিয়ে গেল (Drowned) ৭ মাসের ছোট্ট শিশু (7 months old child)। আরও 8 জন শিশু জলে তলিয়ে গেলেও কোনও মতে পাড়ে উঠে আসতে সক্ষম হয়েছে তারা।

ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া ব্লকের মহানন্দটোলা খাসমহল এলাকায়। রতুয়া এবং মানিকচক দুটি জায়গাই গঙ্গার একেবারে পাড়ের অঞ্চল। নদীর ভাঙনের জেরে দীর্ঘদিন ধরেই সমস্যায় রয়েছেন এলাকার লোকজন। সোমবার খাসমহলের বাসিন্দা আনিসুর আলির ৫ নাবালক নাতি নাতনি গঙ্গার ধারে বসে গল্প করছিল বলে জানা গেছে। তাদের মধ্যে একটি শিশুর বয়স মাত্র ৭ মাস। আচমকাই শুরু হয় নদীর ভাঙন। পাড়ের মাটি ভেঙে জলে পড়ে যায় ৫ শিশুই। বাকি ৪ জন কোনও মতে পাড়ে উঠে আসতে পারলেও তলিয়ে যায় ৭ মাসের শিশুটি।

জানা গেছে, ৪ বছর আগে ক্যান্সার আক্রান্ত হন আনিসুর আলি। বর্তমানে তিনি বাকশক্তি হারিয়েছেন। চার মেয়ের বিয়ে হয়ে গেছে। চাষ আবাদ করেই সংসার চলত। গঙ্গার ভাঙনে আগেই তলিয়ে গেছে তাঁর বিঘা খানেক চাষজমি। ভাঙনের জেরে মাথা গোঁজার ছোট্ট আশ্রয়টুকুও ভেঙে ফেলতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তারমধ্যেই রাক্ষুসে গঙ্গার গ্রাসে নাতিকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সকলে।

পাকিস্তান খাবার চাইল ভারতের কাছে! বন্যায় বিধ্বস্ত পড়শি দেশ


```