Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কচুরিপানায় মুখ ঢেকেছে পাঞ্চেত জলাধার, ফেরি বন্ধ হওয়ায় দুর্ভোগ

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : ভেসে আসা কচুরিপানায় ভর্তি হয়ে গেছে পাঞ্চেত জলাধার। তাই বন্ধ হয়ে গেছে নৌকা চলাচল। চরম অসুবিধায় নিতুরিয়া ব্লকের রায়বাঁধ ও গুনিয়ারা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। ফেরি চলাচল বন্ধ হওয়ায় প্রায় ৩০ কিলোমিটার

কচুরিপানায় মুখ ঢেকেছে পাঞ্চেত জলাধার, ফেরি বন্ধ হওয়ায় দুর্ভোগ

শেষ আপডেট: 7 November 2019 12:17

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : ভেসে আসা কচুরিপানায় ভর্তি হয়ে গেছে পাঞ্চেত জলাধার। তাই বন্ধ হয়ে গেছে নৌকা চলাচল। চরম অসুবিধায় নিতুরিয়া ব্লকের রায়বাঁধ ও গুনিয়ারা গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ। ফেরি চলাচল বন্ধ হওয়ায় প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে মানুষকে আসতে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্রে, কলেজে, বাজারে। তাঁদের অভিযোগ, প্রায় ১০ দিন ধরে পাঞ্চেত জলাধার কচুরিপানায় ঢেকে গেছে। কিন্তু তা পরিষ্কারের কোনও উদ্যোগ নেয়নি ডিভিসি কর্তৃপক্ষ বা রঘুনাথপুর মহকুমা প্রশাসন। মানুষের এই ভোগান্তির বিরুদ্ধে সরব হয়েছে এলাকার সব রাজনৈতিক দল। পরিস্থিতি সরেজমিনে দেখার পর অবিলম্বে যাতে কচুরিপানা পরিষ্কার করে ফেরি চলাচল চালু করা হয় তার জন্য ডিভিসি কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আবেদন জানান প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। ডিভিসি সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই রঘুনাথপুর মহকুমা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন তাঁরা। রঘুনাথপুর মহকুমা প্রশাসনের তরফে জানা গেছে, কচুরিপানার সরানোর জন্য অভিজ্ঞ সংস্থাকে ডেকে এনে কয়েকদিনের মধ্যেই কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু হবে। প্রতিদিন নানা কাজে পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের গুনিয়ারার বাথানবাড়ি ঘাট থেকে পাঞ্চেত জলাধার পেরিয়ে মহেশ নদীর ঘাটে  আসেন প্রায় ৫০টি গ্রামের কয়েক হাজার মানুষ। দীর্ঘদিন ধরেই বাথানবাড়ি থেকে মহেশ নদী পর্যন্ত একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। লোকসভা নির্বাচনের আগে সেতুর দাবিতে এলাকায় পোস্টারও পড়েছিল। প্রাক্তন সাংসদও বিষয়টি নিয়ে ডিভিসির সঙ্গে কথা বলেন। আপাতত অবশ্য মানুষ চাইছেন কচুরিপানা পরিষ্কার করে ফেরি চলাচল শুরু হোক। লাঘব হোক প্রতিদিনের দুর্ভোগ।

```