Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৬৫ বছরের বৃদ্ধ ব্যারেজের ধারণক্ষমতা পরীক্ষা, দুর্গাপুরে ভোগান্তি যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল:  রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যারেজ দূর্গাপুর, দক্ষিণবঙ্গে থেকে রাঢ় অঞ্চল থেকে উত্তরবঙ্গের জেলাগুলির যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। বয়সের ভারে নুইয়ে পড়া ব্যারেজ সেতুটিতে রবিবার সারাদিন চলছে ধারণক্ষমতা পরীক্ষা। শনিবার

৬৫ বছরের বৃদ্ধ ব্যারেজের ধারণক্ষমতা পরীক্ষা, দুর্গাপুরে ভোগান্তি যাত্রীদের

শেষ আপডেট: 14 February 2021 09:12

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল:  রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যারেজ দূর্গাপুর, দক্ষিণবঙ্গে থেকে রাঢ় অঞ্চল থেকে উত্তরবঙ্গের জেলাগুলির যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তা। বয়সের ভারে নুইয়ে পড়া ব্যারেজ সেতুটিতে রবিবার সারাদিন চলছে ধারণক্ষমতা পরীক্ষা। শনিবার রাত থেকেই ব্যারেজ পরীক্ষার প্রস্তুতি সেরে ফেলেন সেচ দফতরের ইঞ্জিনিয়াররা। তাই শুক্রবার থেকে পশ্চিম বর্ধমানের এই ব্যারেজের ওপর যান নিয়ন্ত্রণ শুরু হয়ে গিয়েছিল। আগে থেকে বলা হয়েছিল শনিবার রাত থেকে রবিবার ১২টা রাত পর্যন্ত বন্ধ থাকবে ব্যারেজ। যদিও আগাম ঘোষণা ছিল, তবু রবিবার সকাল থেকে ব্যারেজ বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হয়েছেন যাত্রীরা। স্থানীয়দের কাছে বিষয়টি জানা থাকলেও বাইরে থেকে আসা মানুষদের সমস্যা সম্মুখীন হতে হয়েছে। তবু আজ রবিবার ছুটিদিন থাকায় নিত্য যাত্রীর সংখ্যা কম ছিল। তবে পর্যটক বা ভিন্ন রাজ্য থেকে আসা মানুষের সংখ্যাই ছিল বেশি। তাই ব্যারেজ বন্ধ থাকায় কম সময়ে নদী পারাপারের জন্য খেয়ার বা ভুটভুটি নৌকাই ছিল একমাত্র পথ। তবে সড়ক যোগাযোগের জন্য রাণীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের দিকে গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। মেজিয়া হয়ে বাঁকুড়া যাচ্ছে গাড়িগুলি। সেচ দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঞ্জয় সিং জানান, সমস্যা কিছুটা হলেও সেতুটি ঠিক বন্ধ রাখতে হবেই আপাতত। স্বাস্থ্য পরীক্ষা প্রয়োজনী হয়ে পড়েছে। সেতুটির বয়স হয়েছে। মোটামুটি ৫০ বছর হিসাব টেনে এই ধরণের সেতুর কাঠামো তৈরি করা হয়। এই সেতুর ক্ষেত্রের তাই হয়ে ছিল। কিন্তু এটির ৫০ পেরিয়ে ৬৫ বছরের হয়ে গিয়েছে। যে সময়ে সেতুটি তৈরি করা হয়ে ছিল, সেই সময় এটির ওপর দিয়ে এত গাড়ি চলাচল করত না। কিন্তু বর্তমানে গাড়ি চাপ বেড়েছে। ফলে শক্তি কমেছে সেতুর। তাই আজ সারা দিন এটির ধারণক্ষমতা নিয়ে পরীক্ষা চালাবেন ইঞ্জিনিয়ারা। পরে তারা যা রিপোর্ট দেবেন, তাতে ভিত্তি করে সেতুটির ওপর দিয়ে গাড়ির চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ প্রশাসন দেখছে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। উল্লেখ্য গত ডিসেম্বরে ৩১ নম্বর লকগেটটি ভেঙে ব্যারেজের জল বের হতে থাকায় এক সপ্তাহ ধরে দুর্গাপুর ও বাঁকুড়ার মানুষ জলকষ্ট ভুগেছিল। এরপরেই ব্যারেজটি নিয়ে প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ও দামোদর ভ্যালি কর্পোরেশন। ব্যারেজ সংস্কার নিয়ে এরপরেই উদ্যোগী হয় দুপক্ষ। তাই সম্প্রতি সত্তর ছুঁই ছুঁই ব্যারেজের স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। এবার সেই পরীক্ষার ফলাফল থেকে ব্যারেজের সংস্কারের কাজ হবে।    

```