Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেদিনীপুর শহরে কবরস্থানের প্রতীক্ষালয় বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : কবরস্থানের প্রতীক্ষালয়ে সবুজ রঙ লাগিয়ে রাতারাতি তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলার অভিযোগ উঠল মেদিনীপুর শহরে। নেত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে, জমি দখল করে কোনওভাবেই তৈরি করা যাবে না কোনও দলীয় অফিস। সেই নির্দ

মেদিনীপুর শহরে কবরস্থানের প্রতীক্ষালয় বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে

শেষ আপডেট: 6 March 2019 11:29

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : কবরস্থানের প্রতীক্ষালয়ে সবুজ রঙ লাগিয়ে রাতারাতি তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলার অভিযোগ উঠল মেদিনীপুর শহরে। নেত্রীর স্পষ্ট নির্দেশ রয়েছে, জমি দখল করে কোনওভাবেই তৈরি করা যাবে না কোনও দলীয় অফিস। সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েই শহরের মির্জাবাজারে কবরস্থানে  তৃণমূলের এই পার্টি অফিস তৈরি হয়েছে বলে অভিযোগ। মৃতদেহ কবর দিতে আসা মানুষদের কথা ভেবে কবরস্থানের পাশে চালা বানিয়ে প্রতীক্ষালয় তৈরি করেছিল পরিচালন কমিটি। অভিযোগ, দিন কয়েক আগেই টিনের ছাউনি দেওয়া সেই কাঠামোয় সবুজ রং করে সেটিকে তৃণমূলের দলীয় কার্যালয়ে বদলে ফেলা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় যুব তৃণমূল সভাপতি মুর্শেদ খানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েই মুর্শেদ পাল্টা দাবি করেন, “যে কবরস্থানটি নিয়ে অভিযোগ উঠেছে তার চারদিকে ওই মহল্লার কমিটির লোকজন আগে থেকেই বিভিন্ন নির্মাণ করে ব্যবসায়িক ভিত্তিতে ব্যবহার করছেন। তাহলে পার্টি অফিস করলে দোষ কোথায়?” তাঁর আরও দাবি, জেলা নেতৃত্বকে জানিয়েই ওখানে পার্টি অফিস করা হয়েছে।  তাঁর বক্তব্য, যদি পার্টি অফিসটি ভাঙা হয় তাহলে যেন কবরস্থান সংলগ্ন অন্যান্য় নির্মাণও ভেঙে দেওয়া হয়। মির্জা মহল্লার পক্ষ থেকে অবশ্য ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতিকে। অজিতবাবুও আশ্বাস দিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখে অবশ্যই সমস্যা সমাধানে পদক্ষেপ করা হবে। বিজেপির জেলা সভাপতি সমিত দাসও অবিলম্বে কবরস্থানকে দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। এ দিকে মুখ্যমন্ত্রী বার বার সতর্ক করার পরেও কবরস্থানের জায়গা দখল করে পার্টি অফিস তৈরির ঘটনায প্রকাশ্যে আসার পর রীতিমতো অস্বস্তিতে পড়েছে শাসকদল।

```