Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ এ ভাবে মৃত্যু কেন বড়মার, প্রশ্ন তুললেন ছেলে ও নাতি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা:  বড়মার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে, কিছুদিন আগে নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়ে নবান্নে পাঠানো বীণাপাণিদেবীর চিঠি নিয়ে ওঠা বিতর্কের সিবিআই তদন্ত  চাইলেন তাঁর নাতি শান্তনু ঠাকুর। শান্তনুর বক্তব্য, কোন রোগে আক্রান

হঠাৎ এ ভাবে মৃত্যু কেন বড়মার, প্রশ্ন তুললেন ছেলে ও নাতি

শেষ আপডেট: 6 March 2019 10:00

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা:  বড়মার মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে, কিছুদিন আগে নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়ে নবান্নে পাঠানো বীণাপাণিদেবীর চিঠি নিয়ে ওঠা বিতর্কের সিবিআই তদন্ত  চাইলেন তাঁর নাতি শান্তনু ঠাকুর। শান্তনুর বক্তব্য, কোন রোগে আক্রান্ত হয়ে কী করে বড়মার মৃত্যু হল, তা সামনে আসা দরকার। তিনি বলেন, “বয়স হলেও, হাঁটাচলা করতেন বড়মা। কী ভাবে দু দিনের মধ্যে অসুস্থ হয়ে পড়লেন, জানি না। আমাদের না জানিয়েই হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। তাঁর মৃত্যুর পিছনে রহস্য আছে। এই রহস্য ভেদ করতে হবে।” তাঁর অভিযোগের তির যে তাঁরই জেঠিমা, বড়মার পুত্রবধূ তৃণমূলের সাংসদ মমতাবালা ঠাকুরের দিকেই তাও স্পষ্ট করে দিয়েছেন বড়মার নাতি। ধর্মীয় আন্দোলনের পীঠস্থান ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে রাজনীতির অনুপ্রবেশ নতুন কোনও ঘটনা নয়। পরিবারের অন্দরে শরিকি কোন্দলকে হাতিয়ার করে বরাবরই সেখানে রাজ্যের শাসকদল ও কেন্দ্রের শাসকদলের দড়ি টানাটানি অব্যাহত। বীণাপাণিদেবীর মৃত্যুতে তাতেই যোগ হয়েছে বাড়তি মাত্রা। https://www.youtube.com/watch?v=HKNfzHVnhpQ&feature=youtu.be গতকাল সন্ধ্যায় কলকাতার এসএসকেএম হাসপাতালে প্রয়াত হন মতুয়া মহাসংঘের প্রধান বীণাপাণিদেবী। এরপরেই তাঁর পৌত্র শান্তনু ঠাকুর অভিযোগ করেন, বড়মার মৃত্যুর পিছনে রহস্য রয়েছে। মতুয়া মহাসংঘের এই অন্যতম সংঘাধিপতি শান্তনুর আমন্ত্রণে ফেব্রুয়ারি মাসের গোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘুরে গিয়েছেন ঠাকুরবাড়িতে। বড়মার সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদও নিয়ে গিয়েছিলেন তিনি। সাংবাদিকদের শান্তনু বলেন, “নাগরিকত্ব বিলকে সমর্থন জানিয়েছিলেন বরাবর উদ্বাস্তুদের পাশে থাকা বড়মা। নিজের অবস্থান জানাতে মুখ্যমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন। সেই চিঠিকে জাল প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন সাংসদ মমতাবালা ঠাকুর। এই চিঠি যে জাল নয়, তা প্রমাণ হলেই রাজ্যের শাসকদল মতুয়া মহাসংঘের সমর্থন হারাবে। তাই সিবিআই তদন্ত চাইব আমরা।” এক কদম এগিয়ে শান্তনুর বাবা মঞ্জুলকৃষ্ণ ঠাকুর দেবোত্তর সম্পত্তি কুক্ষিগত করার চেষ্টারও অভিযোগ এনেছেন মমতাবালার বিরুদ্ধে। বাবা ছেলের এই অভিযোগ অবশ্য পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করেছেন বড়মার পুত্রবধূ মমতাবালা ঠাকুর। তিনি বলেন, “যুক্তিহীন সব অভিযোগ আনা হচ্ছে।” এই উত্তপ্ত আবহে বড়মার অন্তিম কাজের নির্ঘণ্ট নিয়েও চলে চাপানউতোর। তৃণমূল সূত্রে প্রথম থেকেই বলা হচ্ছিল গান স্যালুটের পরে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবারই বড়মার দেহ দাহ করা হবে। তবে পরিবার ও মতুয়া সংঘের ভক্তদের একাংশের দাবি ছিল, তাঁকে শেষশ্রদ্ধা জানানোর জন্য বুধবার বাড়ির লাগোয়া মন্দিরের সামনে বড়মার দেহ শায়িত রাখা হোক। দাহ করা হোক বৃহস্পতিবার। কিছুক্ষণ আগেই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় আগামীকালই বড়মাকে দাহ করা হবে। সামাজিক আন্দোলনের পথিকৃৎ হরিচাঁদ ঠাকুর প্রতিষ্ঠিত সংঘে তাঁরা রাজনৈতিক চাপানউতোর চান না বলে দাবি করেছেন ভক্তদের একটা বড় অংশ। তবে মতুয়া ভোট মাথায় রেখে আপাতত সে ভাবনা শিকেয় তুলেছে বিভিন্ন রাজনৈতিক দল।

```