
শেষ আপডেট: 14 October 2018 18:30
লাল পার সাদা শাড়ি, শাখা-পলা-সিঁদুরে মা দুর্গা, দশ হাতে আগলে তাঁর সংসার, ঘরোয়া নারীই যে দুর্গারই রূপ, সেই বার্তাই আড়িয়াদহের চাতালমাঠের এবারের পুজো।
সাধারণ, ফেলে দেওয়া জিনিস দিয়ে মণ্ডপসজ্জা পুজোর বাড়তি আকর্ষণ। কাগজ দিয়ে নানান কারসাজি মণ্ডপকে রঙিন করে তুলেছে, সাইকেলের পুরোনো রিম দিয়ে তৈরি হয়েছে বিভিন্ন দৃষ্টি।
সাধারণের কাছে পৌঁছতেই মা দুর্গা ও মণ্ডপ সজ্জায় আড়ম্বর নেই, তবে তা সামাজিক বার্তাবাহী। পুজো উদ্য়োক্তারা জানাচ্ছেন,প্রত্য়েক ঘরেই মা দুর্গা বিরাজমান, তাই লাল বেনারসি,গয়নার জাঁকজমক নয়। মা দুর্গা এখানে সংসার আগলে রাখা সেই মা যাঁর দৃষ্টি স্নিগ্ধ আবার প্রয়োজনে তীক্ষ্ন।