Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সাগরদিঘিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৫ নাবালক নাবালিকা! এখনও নিখোঁজ ১

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গঙ্গায় (Ganges) স্নান করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে তলিয়ে গেল ৫ নাবালক-নাবালিকা। তাদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ একজন। রবিবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির (Sagardighi) ক

সাগরদিঘিতে গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল ৫ নাবালক নাবালিকা! এখনও নিখোঁজ ১

শেষ আপডেট: 23 April 2023 09:33

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: গঙ্গায় (Ganges) স্নান করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে তলিয়ে গেল ৫ নাবালক-নাবালিকা। তাদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ একজন।

রবিবার সকাল দশটা নাগাদ মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির (Sagardighi) কাবিলপুর তেজরায়পুর ফেরিঘাটে গঙ্গায় স্নান করছিল ৫ জন কিশোর-কিশোরী। তাদের মধ্যে একজন ছেলে ও বাকি চারজন মেয়ে। তাদের নাম বৈশাখী মণ্ডল (১২), সুস্মিতা মণ্ডল (৮), ঋত্বিকা মণ্ডল (১২) এবং সাথী মণ্ডল (১৩) এবং রকি মণ্ডল (১০)। নদীতে স্নান করার সময়েই অসাবধানতাবশত জলে তলিয়ে যায় ৫ জন।

দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দেন স্থানীয় লোকজন। বৈশাখী, সুস্মিতা এবং ঋত্বিকাকে তখনই হাত ধরে ডাঙায় টেনে তোলা হয়। দেড় ঘণ্টা তল্লাশির পর উদ্ধার করা হয় সাথীকেও। তবে রকির এখনও খোঁজ মেলেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় সাগরদিঘী থানার পুলিশ। উদ্ধারকারী দল রকির সন্ধানে এখনও খোঁজ চালাচ্ছে। প্রায় ৫ ঘণ্টা হয়ে গেলেও কিশোরের খোঁজ না মেলায় চিন্তায় পরিবার থেকে প্রশাসন সকলেই। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

তন্ত্র সাধনার জন্য ভাইঝিকে তারাপীঠে লুকিয়ে রেখেছিল পিসি, বোলপুরের নাবালিকার খোঁজ মিলল


```