দ্য ওয়াল ব্যুরো: সোমবার ভরসন্ধেয় তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মাল মহকুমার চ্যাংমারি এলাকায়। ঘটনায় নিখোঁজ ৫ জন। ঘটনাস্থলে গিয়েছেন মন্ত্রী গৌতম দেব।
স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাষের কাজকর্ম সেরে নৌকায় চেপে রঙধামালি থেকে দক্ষিণ চ্যাংমারি এলাকায় ফিরছিলেন ৫ জন কৃষক। সেই সময়েই ভরা তিস্তায় আচমকা তাঁদের নৌকা ডুবে যায় বলে খবর।
সন্ধে বাড়লে এই খবর ছড়িয়ে পড়তেই তিস্তার পাড়-জুড়ে উদ্বেগ বাড়ে। রাতেই নদীপাড়ে পৌঁছতে শুরু করেন গ্রামবাসীরা। নিখোঁজদের খোঁজে তল্লাশি করতে এলাকায় যায় সিভিল ডিফেন্স টিম ও প্রশাসনের আধিকারিকেরা। কিন্তু অন্ধকারে উদ্ধারকাজে অসুবিধায় পড়তে হয় তাঁদের।
ঘটনার খবর পেয়ে রাতেই শিলিগুড়ি থেকে রওনা হয়ে যান গৌতম দেব।
বিস্তারিত আসছে...