Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রানিগঞ্জে রমরমিয়ে বাড়ছে জুয়ার ঠেক, লকডাউনে হানা দিয়ে গ্রেফতার ৫, উদ্ধার প্রচুর নগদ টাকা

দ্য ওয়াল ব্যুরো: একে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে কার্যত সিঁটিয়ে আছে মানুষ, তার উপর মাঝেমাঝেই লকডাউন ঘোষণা করেছে সরকার। এসবের মধ্যেই বৃষ্টি নেমেছে দিনভর। সবমিলিয়ে এ যেন এক সুযোগ হয়ে উঠেছে জুয়াড়িদের কাছে। তাই এলাকা ফাঁকা থাকার সুযোগে রা

রানিগঞ্জে রমরমিয়ে বাড়ছে জুয়ার ঠেক, লকডাউনে হানা দিয়ে গ্রেফতার ৫, উদ্ধার প্রচুর নগদ টাকা

শেষ আপডেট: 20 August 2020 12:56

দ্য ওয়াল ব্যুরো: একে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে কার্যত সিঁটিয়ে আছে মানুষ, তার উপর মাঝেমাঝেই লকডাউন ঘোষণা করেছে সরকার। এসবের মধ্যেই বৃষ্টি নেমেছে দিনভর। সবমিলিয়ে এ যেন এক সুযোগ হয়ে উঠেছে জুয়াড়িদের কাছে। তাই এলাকা ফাঁকা থাকার সুযোগে রানিগঞ্জের বসতি অঞ্চলে রমরমিয়ে চলছে জুয়ার আসর। মহামারী ও লকডাউনে একশ্রেণির সাধারণ মানুষ যখন কার্যত খেতে পাচ্ছে না অভাবের জেরে, তখন শিল্পাঞ্চলে মাথাচাড়া দিয়েছে জুয়ার ব়্যাকেট। আজ, বৃহস্পতিবার সকালে গোপন সূত্রে আগাম খবর পেয়ে জুয়ার ঠেকে হঠাৎ অভিযান চালায় পুলিশ। আটক করা হয় ৫ জুয়াড়িকে। তাদের থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর নগদ টাকাও। পুলিশ জানিয়েছে, রানিগঞ্জ থানার অধীন বল্লভপুর ফাঁড়িতে ৬০ নম্বর জাতীয় সড়কের গির্জাপাড়া রেল ফটকের পাশে একটি নির্মীয়মাণ বাড়িতে দিনকয়েক ধরে জমে উঠেছিল জুয়ার ঠেক। আজ সকালে সেখানেই হঠাৎ করে তল্লাশি চালায় বল্লভপুর ফাঁড়ির পুলিশ। হাতেনাতে পাকড়াও করা হয় ৫ জুয়াড়িকে। এই লক ডাউনের সময়ে কীভাবে জুয়াড়িরা একত্রিত হল এবং আর কারা এর সঙ্গে জড়িত রয়েছে, সে বিষয়ে তদন্ত শুরু করেছে বল্লভপুর ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রের খবর, এই রানিগঞ্জ শিল্পাঞ্চলে জুয়াড়িদের একটা অংশ বরাবরই অতি সক্রিয়। বারবার পুলিশি অভিযান চালালেও পুলিশের হাতে আসেনি তারা। প্রতিবার পুলিশি অভিযানের আগে চোখে ধুলো দিয়ে তারা কোনও না কোনও ভাবে পালিয়ে যেত। আজ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে পুলিশ আচমকা অভিযান চালালে পাঁচ জনকে ধরা গেছে।

```