Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আদিবাসীদের ৪৮ শতাংশই থ্যালাসেমিয়ার বাহক, জানাল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর

দ্য ওয়াল ব্যুরো: আদিবাসীরা যাতে থ্যালাসেমিয়া-সহ অন্য জিনঘটিত সমস্যা থেকে মুক্তি পান, সে জন্য তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করে চার ধরনের কার্ড দেওয়ার ব্যবস্থা করল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। প্রথমে কলেজের হস্টেলে থাকা আদিবাসী ছাত্রছাত

আদিবাসীদের ৪৮ শতাংশই থ্যালাসেমিয়ার বাহক, জানাল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর

শেষ আপডেট: 12 December 2019 12:35

দ্য ওয়াল ব্যুরো: আদিবাসীরা যাতে থ্যালাসেমিয়া-সহ অন্য জিনঘটিত সমস্যা থেকে মুক্তি পান, সে জন্য তাঁদের রক্তের নমুনা পরীক্ষা করে চার ধরনের কার্ড দেওয়ার ব্যবস্থা করল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। প্রথমে কলেজের হস্টেলে থাকা আদিবাসী ছাত্রছাত্রীদের রক্ত পরীক্ষা করা হয়েছে। এই রিপোর্ট বেশ উদ্বেগজনক বলে মনে করছে সংশ্লিষ্ট দফতর। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন বলেন, “রক্তের নমুনা আমরা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাচ্ছি। এই ধরনের পরীক্ষার ফল জানতে সাড়ে তিন মাস পর্যন্ত সময় লেগে যায়। যাঁদের রক্ত পরীক্ষা করা হয়েছে তাঁদের মধ্যে ৪৮ শতাংশের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, আর ৪৮ শতাংশই থ্যালাসেমিয়ার বাহক। যাদের রক্ত পরীক্ষা করা হয়েছে তাদের হাতে কার্ডগুলি দেওয়ার পাশাপাশি সতর্কও করে দেব।” রক্তে হিমোগ্লোবিন কম থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে। যাঁদের এই সমস্যা দেখা গেছে তাঁদের মধ্যে আয়রণ ট্যাবলেট বিতরণ করা শুরু করেছে সংশ্লিষ্ট দফতর। হস্টেলের পরে স্কুলে স্কুলে গিয়ে আদিবাসী ছাত্রছাত্রীদের রক্তের নমুনা নিয়ে তা পরীক্ষা করা হবে। তারপরে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করা হবে। ইতিমধ্যে‌ই রাজ‍্যের ৫৮ হাজার আদিবাসী তরুণ-তরুণীর রক্ত পরীক্ষা করা হয়েছে। এঁদের মধ্যে ৪৮ শতাংশ থ‍্যালাসেমিয়ার বাহক। থ‍্যালাসেমিয়া রয়েছে এক শতাংশের। থ‍্যালাসেমিয়া রোগ নয়, জিনঘটিত সমস্যা। তাই এর স্থায়ী কোনও প্রতিকারও নেই। তবে সচেতন হলে তা এড়ানো সম্ভব। থ্যালাসেমিয়ার বাহক কোনও পুরুষ বা নারী যদি আরেকজন থ্যালাসেমিয়া বাহককে বিয়ে করেন, তা হলে তাঁদের সন্তানের থ্যালাসেমিয়াগ্রস্ত হওয়া প্রায় নিশ্চিত। ইতিমধ্যেই এব্যাপারে সচেতন করা শুরু হয়ে গেছে। জিনঘটিত রোগ নির্ধারণ নিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়িতে একটি প্রশাসনিক বৈঠক করেন বিনয়কৃষ্ণ বর্মন। জলপাইগুড়ি সার্কিট হাউসে জেলা‌শাসক-সহ বেশ কয়েকজন প্রশাসনিক আধিকারিক‌ এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মন্ত্রী জানান, থ্যালাসেমিয়াগ্রস্তদের চিকিৎসার জন্য চার ধরনের বিশেষ কার্ডের ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই তাঁদের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এছাড়া তপশিলি জাতি ও উপজাতিদের এসসি-এসটি কার্ড যাতে সঠিক ভাবে দেওয়া হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনের আধিকারিকদের। স্বাধীনতার পরে সাত দশক পেরিয়ে গেলেও আদিবাসী সম্প্রদায়ের মধ্যে শিক্ষার হার অন্য সব সম্প্রদায়ের তুলনায় কম। সরকারি বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও কেন তাঁদের মধ্যে শিক্ষার হার কম তা খতিয়ে দেখতে শুরু করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর।

```