
শেষ আপডেট: 28 April 2020 06:53
যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। বরং কতজনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে সেই তথ্য দেয় রাজ্য সরকার। কেন্দ্র ও রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি ও চিকিৎসকদের একাংশ। যদিও সরকারের বক্তব্য, যাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কো-মর্বিডিটি ছিল। ফলে কোনও তথ্য গোপন করা হচ্ছে না।
সেই হিসেবে গত কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে করোনা অ্যাকটিভ ৫০৪ জন। মারা গেছেন ২০ জন, সুস্থ হয়েছেন ১০৯ জন। সেই হিসেবে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে ৬৩৩। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে, সেটা ৬৯৭। ৬৪ জনের হিসেবে গরমিল হচ্ছে দুই রিপোর্টে।