Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

দিদির কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু ৪ মাসের শিশুর, মর্মান্তিক ঘটনায় রায়গঞ্জে শোকের ছায়া

মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর চার মাসের শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু শেষ রক্ষা হল না।

দিদির কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু ৪ মাসের শিশুর, মর্মান্তিক ঘটনায় রায়গঞ্জে শোকের ছায়া

শেষ আপডেট: 29 December 2023 19:53

দ্য ওয়াল ব্যুরো, রায়গঞ্জ: দিদির কোল থেকে পড়ে গিয়ে মৃত্যু হল এক শিশুর। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর চার মাসের শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল। কিন্তু শেষ রক্ষা হল না।

শামিমা খাতুন নামে ওই একরত্তির বাড়ি করণদিঘি থানার কেশবপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ দশ বছরের দিদি চার মাসের বোনকে কোলে নিয়ে শোবার ঘর থেকে বাইরে আসছিল। সেইসময়েই ঘটে বিপত্তি। 

শিশুর এক আত্মীয় জানিয়েছেন, বারান্দার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা হড়কে পড়ে যায় মাসতুতো দিদির। তখনই আচমকা কোল থেকে ছিটকে পড়ে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলে। দ্রুত তাকে উদ্ধার করে রসাখোয়া উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থা সঙ্কটজনক হওয়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শিশুটিকে আইসিসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ সেখানেই তাঁর মৃত্যু হয়। ঘটনাটিতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত শিশুটির বাবা নাজিমুদ্দিন শেখ জানিয়েছেন, শিশুটি তাঁর দিদির সঙ্গেই ছিল। দিদিও বয়সে অনেক ছোট বলে টাল সামলাতে পারেনি। ঘটনাটিতে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুক্রবার শিশুর দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। 


```