Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে ৮০০! শেষ ২৪ ঘণ্টায় মৃত ১১: স্বাস্থ্য মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। আজ, শুক্রবার সকালে যে আপডেট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল আটটা পর্যন্ত এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৫। গতক

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছুঁতে চলেছে ৮০০! শেষ ২৪ ঘণ্টায় মৃত ১১: স্বাস্থ্য মন্ত্রক

শেষ আপডেট: 1 May 2020 03:57

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ জন। আজ, শুক্রবার সকালে যে আপডেট প্রকাশ করা হয়েছে তাতে বলা হয়েছে সকাল আটটা পর্যন্ত এ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৭৯৫। গতকাল, ৩০ এপ্রিল পর্যন্ত সংখ্যাটা ছিল ৭৫৮। আজকের আপডেটে দেখা যাচ্ছে, মৃতের সংখ্যাও ২২ থেকে বেড়ে হয়েছে ৩৩। ওই আপডেট বলছে, সংক্রমণকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১৫ জন, যার জেরে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে মোট ১৩৯ জন। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। কত জনের শরীরে এই মুহূর্তে করোনাভাইরাস সক্রিয় আছে, অর্থাৎ করোনা অ্যাকটিভ কত জন, সেই তথ্যই দেয় রাজ্য সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছিলেন বাংলায় করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ৫৭২ জন। মারা গেছেন ৩৩ জন, সেরেও উঠেছেন ১৩৯ জন। এখন মৃত ও সুস্থের দু'টি সংখ্যা কেন্দ্র ও রাজ্যের পরিসংখ্যানে মিলে গেলেও, বরাবরের মতোই গোল বাঁধিয়েছে আক্রান্তের সংখ্যাটি। কেন্দ্রের তথ্য অনুযায়ী ৭৯৫ জন যদি করোনা আক্রান্ত হন এবং ১৩৯ জন সুস্থ ও ৩৩ জন মৃত হন, তাহলে হিসেব বলছে এই মুহূর্তে করোনাভাইরাস অ্যাকটিভ আছে ৬২৩ জনের শরীরে। যে সংখ্যাটি রাজ্যের খাতায় ৫৭২। যদিও মহামারীর মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ব্যাপারে রাজ্য ও কেন্দ্রের পরিসংখ্যান এক হওয়ারই কথা, কিন্তু যে কোনও কারণেই হোক সেটা হচ্ছে না। প্রায় প্রথম থেকেই রাজ্যে আক্রান্তের সংখ্যা কম থাকছে। এই নিয়ে কেন্দ্র ও রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি ও চিকিৎসকদের একাংশ। অভিযোগ উঠেছে মৃত্যুর সংখ্যা গোপন করারও। যদিও সরকারের বক্তব্য, যাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কো-মর্বিডিটি ছিল। ফলে কোনও তথ্য গোপন করা হচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলেই নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, এ পর্যন্ত রাজ্যে ১০৫ জন করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মারা গেছেন। কিন্তু তাঁদের মধ্যে ৩৩ জনের মৃত্যুর কারণ কোভিড ১৯। বাকি ৭২ জনের করোনা সংক্রমণ হলেও, তাঁদের মৃত্যু হয়েছে অন্য কোনও কারণে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, “চিকিৎসায় বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলো অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”

```