Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুষলেন গয়ালকে, মোদী জমানায় দেশত্যাগ ৩৫ হাজার ভারতীয় শিল্পোদ্যোগীর, দাবি অমিত মিত্রের

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ১০ বছরের শাসনে তোলাবাজির জেরে রাজ্যে শিল্প (industry) আসেনি, বিনিয়োগ (investment) হয়নি বলে বিরোধীদের অভিযোগের মধ্যেই পাল্টা কেন্দ্রের মোদী সরকারকে (modi regime) নিশানা করে অর্থ

দুষলেন গয়ালকে, মোদী জমানায় দেশত্যাগ ৩৫ হাজার ভারতীয় শিল্পোদ্যোগীর, দাবি অমিত মিত্রের

শেষ আপডেট: 21 October 2021 13:04

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) ১০ বছরের শাসনে তোলাবাজির জেরে রাজ্যে শিল্প (industry) আসেনি, বিনিয়োগ (investment) হয়নি বলে বিরোধীদের অভিযোগের মধ্যেই পাল্টা কেন্দ্রের মোদী সরকারকে (modi regime) নিশানা করে অর্থমন্ত্রী অমিত মিত্রের দাবি, ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে দেশ ছেড়েছেন (exodus) এমন ৩৫ হাজার ভারতীয় শিল্পোদ্যোগী (indian entrepreneurs) যাঁরা বড় পুঁজির মালিক। মিত্র ট্যুইটে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, আঙুল তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের (piyush goel) দিকেও। লিখেছেন, মোদী জমানায় ২০১৪-২০র মধ্যে অনাবাসী ভারতীয় বা অভিবাসনকারী হিসাবে বড় আর্থিক ক্ষমতাসম্পন্ন ৩৫ হাজার ভারতীয় শিল্পোদ্যোগী ভারত ছেড়েছেন। বিশ্বে  দেশ ছাড়ার মাপকাঠিতে ভারত এক নম্বরে। কেন? আতঙ্ক, ভয়ের মানসিকতা? তাঁর আমলে ভারতীয় ব্যবসায়ীদের বিপুল সংখ্যায় চলে যাওয়া নিয়ে  সংসদে শ্বেতপত্র পেশ করা উচিত প্রধানমন্ত্রীর। দাবির সমর্থনে সমীক্ষার উল্লেখ করে মিত্র জানান, ২০১৪ থেকে ২০১৮র মধ্যে ভারত ছেড়েছেন বিরাট পুঁজির অধিকারী ২৩ হাজার ব্যবসায়ী। এটি মর্গান স্ট্য়ানলির সমীক্ষা। গোটা বিশ্বে সবচেয়ে বেশি। ২০১৯ এ চলে গিয়েছেন ৭ হাজার (আফ্রো-এশিয়া ব্যাঙ্ক), ২০২০তে ভারত ছেড়েছেন ৫ হাজার (জিডব্লুএম রিভিউ)। এরপরই  তিনি পীযূষ গয়ালের উল্লেখ করেন। লেখেন, ভারতীয় শিল্পমহলের বিরুদ্ধে পীযূষ গয়ালের (piyush goel) সেই ১৯ মিনিটের বিষোদ্গার স্মরণ করুন, যাতে তিনি দেশের শিল্পমহলের ব্যবসায়িক রীতিনীতি জাতীয় স্বার্থবিরোধী বলেছিলেন। তাঁদের দেশবিরোধী বলাটাই শুধু বাকি ছিল! এটাই কি ‘ভয়, আতঙ্কের মানসিকতা’র জন্ম দিয়েছে , যা দেশ ছেড়ে যাওয়ায় উত্সাহ জুগিয়েছে?  প্রধানমন্ত্রী কিন্তু এজন্য গয়ালকে তিরস্কার করেননি। কেন?

```