
শেষ আপডেট: 9 September 2023 08:41
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: রানিনগর (Raninagar) থানায় ভাঙচুর, পুলিশ কর্মীদের মারধর ও তৃণমূলের দলীয় কার্যালয় আগুন দেওয়ার অভিযোগে গ্রেফতার ৩৫ জন কংগ্রেস কর্মী (35 Congress worker arrested)। তাঁদের মধ্যে রয়েছেন রানিনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতিও।
পঞ্চায়েত ভোটে সাফল্য উদযাপনে শুক্রবার বিকেলে রানিনগরে কংগ্রেস ও সিপিএম যৌথভাবে একটি সভার আয়োজন করে। রানিনগর থানা থেকে মাত্র দুশো মিটারের মধ্যে এই সভা ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। রানিনগর থানায় ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। পরে স্থানীয় একটি তৃণমূলের পার্টি অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে।
কংগ্রেস কর্মীদের অভিযোগ, তাঁরা যাতে কোনওভাবে এই সমাবেশে যোগ না দিতে পারে তার জন্য প্রথম থেকেই তৎপর ছিল পুলিশ। তারই জেরে থানায় হামলা হয়। পুলিশের পাল্টা দাবি, সমাবেশে ডিজে বক্স বাজিয়ে যাচ্ছিলেন কংগ্রেসকর্মীরা। ডিজে বক্স বাজানোতে বাধা দেওয়াতেই কংগ্রেস কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন: নদিয়ার খ্যাতনামা স্কুলে র্যাগিং-এর অভিযোগ! ৫ পড়ুয়াকে বহিষ্কার করলেন প্রধান শিক্ষক