Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুর্শিদাবাদের চোর সন্দেহে গণপিটুনি! মস্তিষ্ক থেঁতলে, পাঁজর ভেঙে নৃশংস খুন যুবককে

দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে! সোমবার মুর্শিদাবাদের নওদার রায়পুর এলাকার এই ঘটনায় অভিযুক্তদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। নৃশংস মারে মৃত যুবকের নাম সাইদুল শেখ, বয়স ৩৪। পুলিশ জানিয়েছে, গণপিটুনির খবর পেয়েই দ্রুত ঘ

মুর্শিদাবাদের চোর সন্দেহে গণপিটুনি! মস্তিষ্ক থেঁতলে, পাঁজর ভেঙে নৃশংস খুন যুবককে

শেষ আপডেট: 21 September 2020 16:51

দ্য ওয়াল ব্যুরো: চোর সন্দেহে পিটিয়ে খুন যুবককে! সোমবার মুর্শিদাবাদের নওদার রায়পুর এলাকার এই ঘটনায় অভিযুক্তদের সন্ধানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ। নৃশংস মারে মৃত যুবকের নাম সাইদুল শেখ, বয়স ৩৪। পুলিশ জানিয়েছে, গণপিটুনির খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় তারা। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয় আমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তড়িঘড়ি চিকিৎসকরা তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। নিয়ে যাওয়ার সময়ে পথে তাঁর মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নওদার কানাপারা এলাকার বাসিন্দা সাইদুল ওই এলাকারই এক ব্যক্তির বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ে বলে অভিযোগ। এর পরেই বাড়ির মালিক-সহ অন্যান্যরা তাঁকে চোর সন্দেহে তাড়া করে। তাঁর কোনও কথাই কেউ শোনেনি। আতঙ্কিত হয়ে দৌড় লাগায় সাইদুল। কিন্তু তাঁকে ধাওয়া করে ধরে ফেলে একদল উন্মত্ত জনতা। কোনও কথা শোনার বা বলার আগেই শুরু হয় বেধড়ক গণপিটুনি! চিকিৎসকরা জানিয়েছেন, প্রবল মারের চোটে মস্তিষ্কের উপরের অংশ থেঁতলে দেওয়া হয় সাইদুলের। পাঁজর ও পিঠের অংশের হাড় ভেঙে দেয় উন্মত্ত জনতা। স্থানীয় পুলিশ খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হল না। ঘটনার পরই এলাকাজুড়ে শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজ। প্রায় সকলেই এলাকা ছেড়ে পালিয়েছে বলে মনে করা হচ্ছে।

```