Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাংলায় এখন করোনা পজিটিভ ৩৪, মৃত ৩, এটাই সরকারি হিসেব, বললেন মুখ্যসচিব

দ্য ওয়াল ব্যুরো: দু'ঘন্টার মধ‍্যেই পাল্টে গেল রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা! বিভ্রান্তি তৈরি হল আক্রান্তের সংখ্যা নিয়েও। আজ, বৃহস্পতিবারই বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি সাংবাদিক বৈঠক করেন

বাংলায় এখন করোনা পজিটিভ ৩৪, মৃত ৩, এটাই সরকারি হিসেব, বললেন মুখ্যসচিব

শেষ আপডেট: 2 April 2020 13:56

দ্য ওয়াল ব্যুরো: দু'ঘন্টার মধ‍্যেই পাল্টে গেল রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা! বিভ্রান্তি তৈরি হল আক্রান্তের সংখ্যা নিয়েও। আজ, বৃহস্পতিবারই বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি সাংবাদিক বৈঠক করেন সরকার গঠিত ডাক্তারদের এক্সপার্ট কমিটির সদস‍্য চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি জানান, রাজ‍্যে গত ২৪ ঘণ্টায় খোঁজ মিলেছে ১৬ জন করোনা আক্রান্তের। মৃত‍্যু হয়েছে চার জনের। ফলে মোট মৃতের সংখ্যা ৭। সব মিলিয়ে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। কিন্তু দু'ঘন্টার মধ‍্যেই সেই তথ‍্যকে নাকচ করে নবান্ন থেকেই মুখ‍্যসচিব রাজীব সিনহা জানান, গত ২৪ ঘণ্টায় যে চার জন মারা গিয়েছেন, তাঁরা অন‍্য অসুখে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন। তাই তাঁদের করোনায় মৃত বলে ধরছে না রাজ‍্য। যদিও মারা যাওয়ার কিছু আগে বা কিছু পরেই জানা যায় তাঁরা করোনা পজিটিভ ছিলেন। এক্ষেত্রে প্রশ্ন করা হয়, তাহলে যাঁরা অন্য অসুখে মারা গেলেন বলে মনে করা হচ্ছে, তাঁদের দেহ কি সাধারণ উপায়েই সৎকার হয়েছে? পরিবারের হাতে সরাসরি দিয়ে দেওয়া হয়েছে মরদেহ? তা অবশ্য করা হয়নি বলেই জানান মুখ্যসচিব। পাশাপাশি, মুখ্যসচিব বলেন এই মুহূর্তে রাজ্যে করোনা পজিটিভ ৩৪ জন। বিশেষজ্ঞরা বলছেন, "এই মুহূর্তে করোনা পজিটিভ ৩৪ জন"—এই কথাটির অর্থ, এই মুহূর্তে করোনাভাইরাস অ্যাকটিভ রয়েছে বা সক্রিয় রয়েছে ৩৪ জনের শরীরে। অর্থাৎ যাঁরা সেরে গেছেন, তাঁদের করোনা আক্রান্ত বলে ধরা হচ্ছে না। মুখ্যসচিবও তেমনটাই দাবি করেন। তিনি জানান, যাঁদের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে, তাঁদের আর করোনা আক্রান্ত বলে ধরা হচ্ছে না। অর্থাৎ যাঁরা সেরে উঠছেন, তাঁদের সংখ্যাটা বাদ পড়েছে মোট আক্রান্তের সংখ্যা থেকে। স্বাস্থ্য ভবন শেষ জানিয়েছিল আক্রান্তের সংখ্যা ৩৭। তার মধ্যে তিন জন সেরে উঠে বাড়ি ফিরে গেছেন । সেই হিসেবেই সম্ভবত মুখ্যসচিব জানিয়েছেন, ৩৪ জন এই মুহূর্তে করোনা পজিটিভ। সেই সঙ্গে তিনি এ-ও বলেন, তিনি যেটা বলছেন সেটাই চূড়ান্ত। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কতজনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে, সেবিষয়ে কিছু বলেননি মুখ্যসচিব। জানিয়ে রাখা দরকার, করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, 'দ্য ওয়াল'-এর এ ব্যাপারে কোনও দায় নেই। এক্সপার্ট কমিটির তরফে ধীমান গঙ্গোপাধ্যায় এবং রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব নবান্ন থেকে যা যা বলেছে, প্রতিবেদনে সেটাই উদ্ধৃত করা হয়েছে।

```