Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আগল নেই করোনা সংক্রমণে, রাজ্যে আজ মৃত ৫৯

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণের খবর মিলেছে শহর কলকাতায়। ৬৯২ জন আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরেই আছে উত্তর ২৪ পরগণা, যেখানে সংক্রমণের সংখ্যা ৬৮৫। এই দুই জেলা যেন করোনা সংক্রমণের হটবেড হয়ে উঠছে প্রতিদ

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় আগল নেই করোনা সংক্রমণে, রাজ্যে আজ মৃত ৫৯

শেষ আপডেট: 25 September 2020 15:43

দ্য ওয়াল ব্যুরো: গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণের খবর মিলেছে শহর কলকাতায়। ৬৯২ জন আক্রান্ত হয়েছেন সেখানে। তার পরেই আছে উত্তর ২৪ পরগণা, যেখানে সংক্রমণের সংখ্যা ৬৮৫। এই দুই জেলা যেন করোনা সংক্রমণের হটবেড হয়ে উঠছে প্রতিদিন। শুক্রবার সন্ধেয় প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩১৯০ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৪১ হাজার ৫৯ জন। সেরেও উঠেছেন ২৯৭৮ জন। এই নিয়ে রাজ্যে মোট কোভিডজয়ীর সংখ্যা দাঁড়াল ২ লক্ষ ১১ হাজার ২০ জন। তবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ নিয়ে মারাও গেছেন ৫৯ জন। রাজ্যে মোট মৃত্যু দাঁড়াল ৪৬৬৫ জন। এঁদের মধ্যে অবশ্য কোমর্বিডিটি আছে ৩৯৮২ জনের। এই মুহূর্তে রাজ্যে করোনার জীবাণু সক্রিয় আছে ২৫ হাজার ৩৭৪ জনের শরীরে। ডিসচার্জ রেট ৮৭.৫৪ শতাংশ। জেলাওয়াড়ি সংক্রমণের হিসেবে রাজ্যে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরেই আছে দক্ষিণ ২৪ পরগনা, সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৫৭। হাওড়া ও হুগলিতে এক দিনে আক্রান্ত ১৯৫ এবং ১৭৮ জন। এদিন সর্বোচ্চ সংখ্যায় কোভিডে মৃত্যু হয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়, ১৯ জনের। তার পরেই আছে কলকাতা, ৬ জন মারা গেছেন সে শহরে। রাজ্যে এ দিন করোনা পরীক্ষা হয়েছে ৪৩ হাজার ৮১৫ জনের। এই নিয়ে মোট করোনা টেস্ট হল ৩০ লক্ষ ১১ হাজার ৭৫৪ জনের। প্রতি দশ লক্ষ জন সংখ্যার নিরিখে টেস্টের সংখ্যা ৩৩ হাজার ৪৬৪। মোট পরীক্ষার ৮ শতাংশ নমুনায় মিলছে করোনা পজিটিভ। রাজ্যের মোট ৮০টি ল্যাবে চলছে পরীক্ষা, ৯২টি হাসপাতালে চলছে কোভিড চিকিৎসা।

```