Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পজিটিভ আরও ৩১ জন, মোট আক্রান্ত ৪২৩: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন। কেন্দ্রের তথ্য অনুসারে, ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২৩। ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই

২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পজিটিভ আরও ৩১ জন, মোট আক্রান্ত ৪২৩: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

শেষ আপডেট: 22 April 2020 03:41

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩১ জন। কেন্দ্রের তথ্য অনুসারে, ২২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪২৩। ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যাটা ছিল ৩৯২। মৃত্যু হয়েছে আরও তিন জনের। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোভিড ১৯ অসুখে মৃত্যু হয়েছে ১৫ জনের। গত ২৪ ঘণ্টায় বাংলায় সুস্থ হওয়ার কোনও আপডেট নেই। অতএব বাংলার মোট সেরে ওঠার সংখ্যা রয়েছে ৭৩-ই। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মোট করোনা আক্রান্তের সংখ্যা বললেও রাজ্যের বুলেটিনে তার উল্লেখ থাকে না। বরং কতজনের শরীরে করোনা ভাইরাস সক্রিয় আছে সেই তথ্য দেয় রাজ্য সরকার। সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, রাজ্যে করোনাভাইরাস অ্যাকটিভ রোগীর সংখ্যা ২৭৪ জন। গত ২৪ ঘণ্টায় (পড়ুন সোমবার থেকে মঙ্গলবার) ২৯ জন নতুন করে সংক্রামিত হয়েছেন। তবে মৃতের সংখ্যা তিনই বলেছে রাজ্যও। কেন্দ্র ও রাজ্যের তথ্যে অসঙ্গতির অভিযোগে সরব বিরোধী দলগুলি ও চিকিৎসকদের একাংশ। যদিও সরকারের বক্তব্য, যাঁদের কোনও ক্রনিক রোগ রয়েছে তাঁদেরই করোনাভাইরাস থেকে ঝুঁকি বেশি। করোনা আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত যতজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই কো-মর্বিডিটি ছিল। ফলে কোনও তথ্য গোপন করা হচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ওষুধে বেশিরভাগ ক্ষেত্রে রোগীরা সাড়া দিচ্ছেন। কিছু ক্ষেত্রে রেকারিং প্রবলেম নিয়ে আসছেন। তাঁদের হয়তো নিউমোনিয়া রয়েছে, ব্রঙ্কো নিউমোনিয়া রয়েছে বা অন্য কোনও কঠিন অসুখ রয়েছে। কারও বা মৃত্যুর সময়ে কিংবা মৃত্যুর পর করোনা পজিটিভ রিপোর্ট আসছে। আমরা সেগুলোকে অডিট কমিটির কাছে পাঠাচ্ছি। সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরই আমরা মৃতের সংখ্যা বলছি।”

```