Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একদিনে রাজ্যে করোনা সংক্রমণ ছাড়াল ৩ হাজার! মারাও গেছেন ৬০ জন, সুস্থ আড়াই হাজারের বেশি

দ্য ওয়াল ব্যুরো: ফের করোনা সংক্রমণের রেকর্ড রাজ্যে। শুক্রবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৩৫ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ল রাজ্যে। একদিনে ৬০ জন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে। এ দিন সুস্থও হয়ে উঠেছেন ২৫৭২

একদিনে রাজ্যে করোনা সংক্রমণ ছাড়াল ৩ হাজার! মারাও গেছেন ৬০ জন, সুস্থ আড়াই হাজারের বেশি

শেষ আপডেট: 13 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফের করোনা সংক্রমণের রেকর্ড রাজ্যে। শুক্রবারের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০৩৫ জন। মৃত্যুর সংখ্যাও বাড়ল রাজ্যে। একদিনে ৬০ জন মারা গেছেন করোনা সংক্রমণ নিয়ে। এ দিন সুস্থও হয়ে উঠেছেন ২৫৭২ জন। এর ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ১০ হাজার ৩৫৮। রাজ্যে সংক্রমণ নিয়ে মোট মারা গেছেন ২৩১৯ জন। মোট কোভিডজয়ীর সংখ্যা ৮১ হাজার ১৮৯। বুলেটিন বলছে, এই মুহূর্তে রাজ্যে করোনা অ্যাকটিভ রয়েছে ২৬ হাজার ৮৫০ জনের দেহে। রাজ্যের ডিসচার্জ রেট আজ ৭৩.৫৭ শতাংশ। এদিন রাজ্যে করোনা টেস্ট হয়েছে ৩১ হাজার ৩১৭। মোট টেস্ট হল এই নিয়ে ১২ লক্ষ ৪৮ হাজার ২৭২। রাজ্যে মোট ৬৫টি ল্যাবে হচ্ছে পরীক্ষা। কোভিড চিকিৎসা চলছে ৮৪টি হাসপাতালে। জেলাওয়াড়ি সংক্রমণের নিরিখে এ দিনও এগিয়ে কলকাতা ও উত্তর ২৪ পরগনা। এই দুই জেলায় গত ২৪ ঘণ্টায় সংক্রামিত ৬১৫ ও ৬০৬ জন। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও হাওড়া, যে দুই জেলায় আক্রান্ত ২৫৪, ২২৪ এবং ২১৮ জন। উদ্বেগ বাড়িয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, সেখানে আক্রান্ত ১০২। কলকাতায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ নিয়ে মারা গেছেন ২১ জন। শহরে এই নিয়ে মোট ১০৩৬ জনের মৃত্যু হল করোনায়। যে জেলায় সংক্রমণ কয়েক দিন আগেও ছিল না, সেই ঝাড়গ্রামে আজ আরও ৪ জন সংক্রামিত।

```