Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

কোভিড মোকাবিলায় রাজ্যের পাশে ফ্লিপকার্ট, স্বাস্থ্য ভবন পেল ৩০ ভেন্টিলেটর মেশিন

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াল ফ্লিপকার্ট। স্বাস্থ্য দফতরের হাতে তারা তুলে দিল মোট ৩০টি ভেন্টিলেটর। শুক্রবার ফ্লিপকার্টের তরফে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন সংস্থার আধিকারিক আকাশ মিশ্র। তি

কোভিড মোকাবিলায় রাজ্যের পাশে ফ্লিপকার্ট, স্বাস্থ্য ভবন পেল ৩০ ভেন্টিলেটর মেশিন

শেষ আপডেট: 23 July 2021 12:50

দ্য ওয়াল ব্যুরো: কোভিড পরিস্থিতিতে রাজ্যের পাশে দাঁড়াল ফ্লিপকার্ট। স্বাস্থ্য দফতরের হাতে তারা তুলে দিল মোট ৩০টি ভেন্টিলেটর। শুক্রবার ফ্লিপকার্টের তরফে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অফিসে গিয়েছিলেন সংস্থার আধিকারিক আকাশ মিশ্র। তিনিই সাহায্য তুলে দিয়েছেন পার্থ বাবুর হাতে। স্বাস্থ্য দফতর প্রয়োজন মত তা ব্যবহার করবে। এদিন পার্থ বাবু বলেন, ফ্লিপকার্ট হুগলি আর হাওড়ায় ৮টি ওয়ার হাউজ চালু করেছে। হরিণঘাটাতেও খুব শিগগিরি তা চালু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই ব্যাপারে তাদের কথা অনেক দূর এগিয়েছে। আজকের এই কোভিড পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছে ফ্লিপকার্ট। চিকিৎসা সরঞ্জাম তারা স্বাস্থ্য দফতরকে দিয়েছে। এ রাজ্যের কোভিড আক্রান্ত মানুষদের সুস্থ হতে তা সাহায্য করবে। এদিন পার্থ বাবু আরও জানান, একাধিক সংস্থা রাজ্যে শিল্প গড়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পের জন্য অনেকেই রাজ্যের কাছে জমি কিনতে চেয়েছেন। জমি ব্যাঙ্কে তা বিজ্ঞাপিত হয়েছে। কথাবার্তাও চলছে। আমাদের কাছে যা যা প্রস্তাব এসেছে, আমরা বিভাগীয় স্তরে আলাপ আলোচনা করে সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে সামনে রেখেই এই সংস্থারা শিল্পের জন্য উৎসাহ প্রকাশ করেছেন বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী সংস্থাদের সাধুবাদ জানিয়েছেন শিল্পমন্ত্রী। তবে কোনও ভাবেই জমি অধিগ্রহণ করা যাবে না, এদিন তাও স্পষ্ট করে দিয়েছেন পার্থ বাবু।

```